বেলুয়া নদী
| বেলুয়া নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | বরিশাল বিভাগ |
| জেলাসমূহ | বরিশাল জেলা, পিরোজপুর জেলা |
| উৎস | বিশারকন্দা-বাগদা নদী |
| মোহনা | কালীগঙ্গা নদী |
| দৈর্ঘ্য | ২২ কিলোমিটার (১৪ মাইল) |
বেলুয়া নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২২ কিলোমিটার, গড় প্রস্থ ১২৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক বেলুয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৬৫।[১]
প্রবাহ
[সম্পাদনা]বেলুয়া নদীটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন এলাকায় প্রবহমান বিশারকন্দা-বাগদা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারিখা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কালীগঙ্গা (পিরোজপুর) নদীতে নিপতিত হয়েছে। নদীটির উজানের তুলনায় ভাটির দিক ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে। নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং ছোট আকৃতির নৌযান চলাচল করে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় নদীটির ভাটির অংশ জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৫৮-৫৯। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |