বিদ্যাধরী নদী
| বিদ্যাধরী নদী | |
| বিদ্যা নদী | |
| নদী | |
![]() বিদ্যাধরী নদী, শাসন, উত্তর চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ | |
| দেশ | ভারত |
|---|---|
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | উত্তর 24 পরগণা |
| উৎস | |
| - অবস্থান | হরিণঘাটা, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত |
| মোহনা | রায়মঙ্গল নদী |
| - অবস্থান | সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত |
বিদ্যাধরী নদী বা বিদ্যা নদী পশ্চিমবঙ্গের একটি নদী। এই নদীর উৎসস্থল নদিয়া জেলার হরিণঘাটা। এরপর বিদ্যাধরী উত্তর চব্বিশ পরগনার বারাসত, দেগঙ্গা ও হাবরা এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনে রায়মঙ্গল নদীর সঙ্গে মিলিত হয়েছে।[১]
বিদ্যাধরী নদী প্রাচীন বঙ্গীয় সভ্যতার অন্যতম প্রধান নদীপথ ছিল। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এই নদীর তীরেই চন্দ্রকেতুগড় নদীবন্দরটি গড়ে ওঠে। বর্তমানে এই নদী উত্তর চব্বিশ পরগনা ও কলকাতার অন্যতম প্রধান নিকাশি মাধ্যম।[১]

সুন্দরবন এলাকায় পরস্পরসংযুক্ত একাধিক জলপথের জটিল আবর্তের দেখা যায়। এই অঞ্চলের বৃহৎ নদীগুলি অনেক ক্ষেত্রেই এক মাইল চওড়া ও দক্ষিণবাহী। বিদ্যাধরী নদীও অনুরূপ একটি নদী। গঙ্গা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং সপ্তদশ শতাব্দীর পর থেকে হুগলি নদীর পূর্ব দিকে সরে যাওয়ার কারণে বর্তমানে এই নদীতে মিষ্টি জলের পরিমাণ অল্পই।[২]

পাদটীকা
[সম্পাদনা]- 1 2 Chatterjee, Rajib। "Health of Vidyadhari a cause for concern"। The Statesman, 31 October 2006। ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০০৯।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য) - ↑ "Mangrove Forest in India" (পিডিএফ)। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০০৯।
