পুরাতন পশুর নদী
| পুরাতন পশুর নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | খুলনা বিভাগ |
| জেলাসমূহ | বাগেরহাট জেলা, খুলনা জেলা |
| উৎস | রূপসা নদী |
| মোহনা | কাজিবাছা নদী |
| দৈর্ঘ্য | ৩৫ কিলোমিটার (২২ মাইল) |
পুরাতন পশুর নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার, গড় প্রস্থ ৩০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পুরাতন পশুর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৫০।[১]
প্রবাহ
[সম্পাদনা]পুরাতন পশুর নদীটি খুলনা জেলার খুলনা সদর উপজেলার একত্রিশ নং ওয়ার্ড এলাকায় প্রবহমান রূপসা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা একই জেলার এবং দাকোপ উপজেলার পানখালি ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কাজিবাছা নদীতে নিপতিত হয়েছে। নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে এবং ছোটবড় নৌযান চলাচল করে। বর্ষাকালে নদীটিতে পানির প্রবাহ বৃদ্ধি পায় এবং সেসময় নদীর তীরবর্তী এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৪৮। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |