গুলিশাখালী নদী
| গুলিশাখালী নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | বরিশাল বিভাগ |
| জেলাসমূহ | পটুয়াখালী জেলা, বরগুনা জেলা |
| উৎস | বুড়িশ্বর-পায়রা নদী |
| মোহনা | বুড়িশ্বর-পায়রা নদী |
| দৈর্ঘ্য | ২৩ কিলোমিটার (১৪ মাইল) |
গুলিশাখালী নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী এবং বরগুনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৫ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক গুলিশাখালী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ২৭।[১]
প্রবাহ
[সম্পাদনা]গুলিশাখালী নদীটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নে প্রবহমান বুড়িশ্বর-পায়রা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এর জলধারা মাদারবুনিয়া, ছোট বিঘাই, বড় বিঘাই এবং গুলিশাখালী ইউনিয়ন পেরিয়ে বরগুনা সদর উপজেলার আয়লা পাটকালা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বুড়িশ্বর-পায়রা নদীতে নিপতিত হয়েছে। নদীতে সারাবছর পানিপ্রবাহ দেখা যায় এবং ছোটবড় নৌযান চলাচল করে। উজান থেকে ভাটির দিকে নদীটির প্রশস্ততা বেশি। বর্ষাকালে নদীর অববাহিকা বন্যায় প্লাবিত হয়। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৩৪। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |