সুনাই নদী
| সুনাই নদী | |
| বরদাল নদী | |
বরদাল নদী | |
| দেশসমূহ | বাংলাদেশ, ভারত |
|---|---|
| রাজ্য | আসাম |
| অঞ্চল | সিলেট বিভাগ |
| জেলাসমূহ | সিলেট জেলা, মৌলভীবাজার জেলা |
| উৎস | কুশিয়ারা নদী |
| মোহনা | জুরি নদী |
| দৈর্ঘ্য | ৪৬ কিলোমিটার (২৯ মাইল) |
সুনাই নদী বা বরদাল নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী॥[১] নদীটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও মৌলভীবাজার জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার, গড় প্রস্থ ৮১ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক সুনাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৮৪।[২]
উৎপত্তি ও প্রবাহ
[সম্পাদনা]সোনাই-বরদল নদী ভারতের আসামের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং ঐ উপজেলায় প্রবাহিত হয়ে কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে। নদীটির প্রবাহপথে বড়লেখা উপজেলা অবস্থিত। নদীটি মুলত বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেই কারণে বলা যায় এটি সিলেট জেলা ও মৌলভীবাজার জেলাকে পৃথক করেছে।[৩]
অন্যান্য তথ্য
[সম্পাদনা]জলঢুপ এলাকায় এর প্রস্থ ৯৮ মিটার। নদীটির অববাহিকার আয়তন ৫০ বর্গকিলোমিটার। নদীটিতে সারাবছর পানিপ্রবাহ থাকে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আন্তঃসীমান্ত_নদী"। বাংলাপিডিয়া। ১৬ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ২২৮-২২৯। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - 1 2 ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৫৫-৩৫৬।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
