কালা নদী
অবয়ব
| কালা নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | রংপুর বিভাগ |
| জেলাসমূহ | রংপুর জেলা, দিনাজপুর জেলা |
| উৎস | ঘিরনাই নদী |
| মোহনা | ঘিরনাই নদী |
| দৈর্ঘ্য | ২১ কিলোমিটার (১৩ মাইল) |
কালা নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর ও দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার, গড় প্রস্থ ৫০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কালা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ১৭।[১]
প্রবাহ
[সম্পাদনা]কালা নদীটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়ন এলাকায় প্রবহমান ঘিরনাই নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা একই জেলার নবাবগঞ্জ উপজেলার কোশদহ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে ঘিরনাই নদীতেই নিপতিত হয়েছে। স্থানীয়ভাবে নদীটি কালনদী নামে পরিচিত। শুকনো মৌসুমে নদীটি প্রায় পুরোপুরি শুকিয়ে যায়। এ সময় নদীর কোলজুড়ে চাষাবাদ করা হয়। পূর্বের তুলনায় এই নদীর প্রবাহ ক্রমশ হ্রাস পাচ্ছে।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৯৮। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)