বিষয়বস্তুতে চলুন

ভোলা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভোলা নদী
ভোলা নদী
ভোলা নদী
ভোলা নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল খুলনা বিভাগ
জেলা বাগেরহাট জেলা
উৎস খারমা নদী
মোহনা বলেশ্বর নদ
দৈর্ঘ্য ৫৯ কিলোমিটার (৩৭ মাইল)

ভোলা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫৯ কিলোমিটার, গড় প্রস্থ ২৭৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ভোলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৭১।[] এই নদীটির গভীরতা ০.৩ মিটার।[] নদী অববাহিকার আয়তন ২৬০ বর্গ কিমি।[] ডানে সমস্ত তীর জুড়ে সুন্দরবন বেস্টন করে আছে।[]


প্রবাহ

[সম্পাদনা]

ভোলা নদীটি বাগেরহাট জেলার মংলা উপজেলার চাঁদপাই রেঞ্জ ইউনিয়ন এলাকায় প্রবহমান খারমা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার শরণখোলা রেঞ্জ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বলেশ্বর নদীতে নিপতিত হয়েছে। নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত। নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং ছোটবড় নৌযান চলাচল করে। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় এ সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৬৩। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. 1 2 3 ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২৯৫, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯