ঢেপা নদী
| ঢেপা নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | রংপুর বিভাগ |
| জেলা | দিনাজপুর জেলা |
| উৎস | আত্রাই নদী |
| - স্থানাঙ্ক | ২৫°৫৪′০৮″ উত্তর ৮৮°৪৩′২৯″ পূর্ব / ২৫.৯০২১৩১৫° উত্তর ৮৮.৭২৪৬২১৪° পূর্ব |
| মোহনা | পুনর্ভবা নদী |
| - স্থানাঙ্ক | ২৫°৩৮′৪৩″ উত্তর ৮৮°৩৭′১৫″ পূর্ব / ২৫.৬৪৫৩৭৩৩° উত্তর ৮৮.৬২০৮০৮৩° পূর্ব |
| দৈর্ঘ্য | ২৫ কিলোমিটার (১৬ মাইল) |
ঢেপা নদী বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে প্রবাহিত একটি আঞ্চলিক নদী। এই নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার বা ১৬ মাইল।[১] বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ঢেপা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৫০।[২]
উৎস ও প্রবাহ
[সম্পাদনা]দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা'র নিজপাড়া ও পাল্টাপুর ইউনিয়ন এর উত্তর-পূর্ব সীমান্তবর্তী শম্ভুগাঁও গ্রামে আত্রাই নদীর পশ্চিম পাড় (অক্ষাংশ ২৫°৫৩'৪৩" উত্তর; দ্রাঘিমাংশ ৮৮°৪৩'২৪" পূর্ব) হতে শাখানদী হিসেবে ঢেপা নদীর উৎপত্তি।[৩][৪] উৎপত্তিস্থল থেকে পূর্বদিকে কিছুদূর অগ্রসর হওয়ার পর বীরগঞ্জ পৌরএলাকার সন্নিকটে (অক্ষাংশ ২৫°৫১'৫৭" উত্তর; দ্রাঘিমাংশ ৮৮°৩৯'৫২" পূর্ব) ছোট ঢেপা নদী-এর জলস্রোত বুকে ধারণ করেছে। ঢেপা ও ছোট ঢেপার মিলনস্থলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সুইসগেট নির্মাণ করা হয়েছে। ফলে উক্তস্থানে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। যা মৎস অভয়ারণ্য হিসেবে পরিচিত।
মোহনা
[সম্পাদনা]বীরগঞ্জ পৌরএলাকার কোলঘেঁষে প্রবাহিত হওয়ার পর ঢেপা নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দিনাজপুর সদরের পৌরএলাকার নিকটবর্তী রাজাপোড়া ঘাট নামক স্থানে (অক্ষাংশ ২৫°৩৮'৪৪" উত্তর; দ্রাঘিমাংশ ৮৮°৩৭'১৪" পূর্ব) পুনর্ভবা নদীতে পতিত হয়েছে।
অন্যান্য তথ্য
[সম্পাদনা]টেরাকোটার সৌন্দর্যমণ্ডিত কান্তনগর মন্দির বা নদীর তীরে কান্তনগরে অবস্থিত।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৫৩।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ১১৯-১২০। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - 1 2 ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৫।
| বাংলাদেশের নদী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
