বিষয়বস্তুতে চলুন

খায়রাবাদ নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খায়রাবাদ নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল বরিশাল বিভাগ
জেলা ঝালকাঠি জেলা,
উৎস কীর্তনখোলা নদী
মোহনা বুড়িশ্বর-পায়রা নদী
দৈর্ঘ্য ৪১ কিলোমিটার (২৫ মাইল)

খায়রাবাদ নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঝালকাঠি এবং বরিশাল জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪১ কিলোমিটার, গড় প্রস্থ ২৮২ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক খায়রাবাদ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ২২। এই নদীর তীর ঘেষে রয়েছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়

[]

প্রবাহ

[সম্পাদনা]

খায়রাবাদ নদীটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে প্রবহমান কীর্তনখোলা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এর জলধারা সিধকাঠি, গারুড়িয়া এবং বাকেরগঞ্জ পৌরসভা পেরিয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাটি ইউনিয়নে প্রবহমান বুড়িশ্বর-পায়রা নদীতে পতিত হয়েছে। নদীটি মৌসুমি প্রকৃতির। বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে পানির প্রবাহ দৃষ্ট হলেও শুকনো মৌসুমে নদীটি প্রায় শুকিয়ে যায়। নদীতে জোয়ার-ভাটার প্রভাব পরিলক্ষিত হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৩০। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)