বিষয়বস্তুতে চলুন

দাড়ির গাঙ নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাড়ির গাঙ নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল বরিশাল বিভাগ
জেলা গোপালগঞ্জ জেলা
উৎস চাটখালী নদী
মোহনা কাটাখাল নদী
দৈর্ঘ্য ১১.৫ কিলোমিটার (৭ মাইল)

দাড়ির গাঙ নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১১.৫ কিলোমিটার, গড় প্রস্থ ৫৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক দাড়ির গাঙ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৪২।[]

প্রবাহ

[সম্পাদনা]

দাড়ির গাঙ নদীটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় প্রবহমান চাটখালী নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এর জলধারা একই উপজেলায় কাটাখাল নদীতে নিপতিত হয়েছে। নদীটি মৌসুমি প্রকৃতির। সাধারণত বর্ষাকালে পানিপ্রবাহ থাকে এবং গ্রীষ্মে পানি থাকে না।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৪৩-৪৪। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)