বিষ্ণু-কুমারখালি নদী
| বিষ্ণু-কুমারখালি নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | খুলনা বিভাগ |
| জেলা | বাগেরহাট জেলা |
| উৎস | ষাটগম্বুজ ইউনিয়নের বিলাঞ্চল |
| মোহনা | মংলা নদী |
| দৈর্ঘ্য | ২৩ কিলোমিটার (১৪ মাইল) |
বিষ্ণু-কুমারখালি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক বিষ্ণু-কুমারখালি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৬২।[১]
প্রবাহ
[সম্পাদনা]বিষ্ণু-কুমারখালি নদীটি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন এলাকার বিলাঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা বাইনতলা, ডেমা, বাঁশতলি ইউনিয়ন অতিক্রম করে একই জেলার রামপাল উপজেলার পেরিখালি ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মংলা নদীতে নিপতিত হয়েছে। নদীটির ভাটি এলাকার তুলনায় উজানের দিক অধিক প্রশস্ত। নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং ছোটবড় নৌযান চলাচল করে। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায়। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত। এ নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রথম শ্রেণির নৌপথ হিসেবে স্বীকৃত।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৫৬-৫৭। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |