ইছামতি নদী (দিনাজপুর)
অবয়ব
| ইছামতি নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | রংপুর বিভাগ |
| জেলা | দিনাজপুর জেলা |
| উৎস | পুনাট্টি ইউনিয়নের বিলাঞ্চল |
| মোহনা | আত্রাই নদী |
| - স্থানাঙ্ক | ২৫°২০′২৫″ উত্তর ৮৮°৪৫′২৩″ পূর্ব / ২৫.৩৪০২৬৭৪° উত্তর ৮৮.৭৫৬৩১৪৮° পূর্ব |
| দৈর্ঘ্য | ২৭ কিলোমিটার (১৭ মাইল) |
ইছামতি নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলার একটি নদী।[১] নদীটির দৈর্ঘ্য ২৭ কিলোমিটার, গড় প্রস্থ ১১২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ইছামতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ০৮।[২]
প্রবাহ
[সম্পাদনা]ইছামতি নদীটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার বিলাঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা ফুলবাড়ি উপজেলা পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। অতপর নদীটি পতিরামের কাছে আত্রাই নদীর সাথে মিলিত হয়েছে। মৌসুমি প্রকৃতির এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। শুকনো মৌসুমে নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। সেসময় নদীর অঙ্গনজুড়ে চাষাবাদ করা হয়। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায় এবং সীমিত পরিসরে বন্যার পানি প্রবাহিত হয়। নদীটির কোথাও ভাঙনপ্রবণতা পরিলক্ষিত হয় না।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৪১।
- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৯২-৯৩। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |