লহর নদী
অবয়ব
| লহর নদী | |
| দেশসমূহ | বাংলাদেশ, ভারত |
|---|---|
| অঞ্চল | চট্টগ্রাম বিভাগ |
| জেলাসমূহ | ব্রাহ্মণবাড়িয়া জেলা, হবিগঞ্জ জেলা |
| উৎস | ত্রিপুরা |
| মোহনা | তিতাস নদী |
| দৈর্ঘ্য | ২০ কিলোমিটার (১২ মাইল) |
লৌহর নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক লহর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ১৯।
[১]নদীটির উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যে।এটি ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।তারপর এটি তিতাস নদীতে পতিত হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৩১০। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |