ঘাসিয়াখালী নদী
| ঘাসিয়াখালী নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | খুলনা বিভাগ |
| জেলাসমূহ | বাগেরহাট জেলা, পিরোজপুর জেলা |
| উৎস | দড়াটানা-পয়লাহারা নদী |
| মোহনা | বলেশ্বর নদী |
| দৈর্ঘ্য | ২৪ কিলোমিটার (১৫ মাইল) |
ঘাসিয়াখালী নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পিরোজপুর এবং বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার, গড় প্রস্থ ৪৪৭ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ঘাঘর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ২৯।[১]
প্রবাহ
[সম্পাদনা]ঘাসিয়াখালী নদীটি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাহারবুনিয়া ইউনিয়নে প্রবহমান দড়াটানা-পয়লাহারা নদী থেকে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এ নদীর প্রবাহ বড়াইখালী, মোরেলগঞ্জ পৌরসভা এবং খাউলিয়া ইউনিয়ন পেরিয়ে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বলেশ্বর নদীতে পতিত হয়েছে। নৌ চলাচলের সুবিধার্থে বিষ্ণু নদীর সঙ্গে ঘাসিয়াখালী নদীর একটি সংযোগ খাল খনন করা হয়েছে যা বর্তমানে মংলা-ঘাসিয়াখালী নৌপথ নামে পরিচিত। এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রথম শ্রেণির নৌপথ হিসেবে স্বীকৃত। নদীতে সারাবছর পানিপ্রবাহ দেখা যায় এবং ছোটবড় নৌযান চলাচল করে। বর্ষাকালে নদীর পানিপ্রবাহ বেড়ে যায় এবং নদীর অববাহিকা বন্যায় প্লাবিত হয়। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৩৫। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |