বিষয়বস্তুতে চলুন

টর্কি নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টর্কি নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল বরিশাল বিভাগ
জেলাসমূহ মাদারীপুর জেলা, বরিশাল জেলা
উৎস আড়িয়াল খাঁ নদী
মোহনা আড়িয়াল খাঁ নদী
দৈর্ঘ্য ৩৪ কিলোমিটার (২১ মাইল)

টর্কি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল মাদারীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৪ কিলোমিটার, গড় প্রস্থ ৫৫ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক টর্কি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৩৬।[]

প্রবাহ

[সম্পাদনা]

টর্কি নদীটি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার আলীনগর ইউনিয়নে প্রবহমান আড়িয়াল খাঁ নদ হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা বরিশাল জেলার গৌরনদী উপজেলার সারিকাল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে আড়িয়াল খাঁ নদে নিপতিত হয়েছে। বর্তমানে নদীটি অনেকটা শুকিয়ে গেছে। নুন্দা-উত্রা নদী এর একমাত্র শাখানদী। নদীতে সারাবছর পানিপ্রবাহ দেখা যায় এবং ছোটবড় নৌযান চলাচল করে। বর্ষাকালে নদীর পানিপ্রবাহ বেড়ে যায় এবং নদীর অববাহিকা বন্যায় প্লাবিত হয়। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৩৪-৩৫। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)