কুমার আপার নদী
অবয়ব
| কুমার আপার নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | ঢাকা বিভাগ |
| নগর | মাদারীপুর জেলা, |
| উৎস | আড়িয়াল খাঁ নদী |
| মোহনা | মাদারীপুর বিলরুট নদী |
| দৈর্ঘ্য | ২০ কিলোমিটার (১২ মাইল) |
কুমার আপার নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাদারীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৮ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কুমার আপার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ১২।[১]
প্রবাহ
[সম্পাদনা]কুমার আপার নদীটি মাদারীপুর সদর উপজেলার আড়িয়ল খাঁ নদ হতে উৎপত্তি লাভ করে একই জেলার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নে প্রবহমান মাদারীপুর বিল রুট নদীতে পতিত হয়েছে।[১] নদীটি বারোমাসি প্রকৃতির। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পানিপ্রবাহ কম থাকে। এই নদীতে জোয়ারভাটা খেলে। সাধারণত বর্ষাকালে বন্যা হয়। নদীটির গভীরতা ৮ মিটার। নদী অববাহিকার আয়তন ১৬০ বর্গকিলোমিটার।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ২৪-২৫। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ১৬৮-১৬৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |