পুরনো তিতাস নদী
অবয়ব
| পুরনো তিতাস নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | চট্টগ্রাম বিভাগ |
| জেলাসমূহ | নরসিংদী জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলা |
| উৎস | মেঘনা নদী (আপার) |
| মোহনা | মেঘনা নদী (আপার) |
| দৈর্ঘ্য | ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) |
পুরনো তিতাস নদী বা তিতাস নদী (নরসিংদী সদর-বাঞ্ছারামপুর-হোমনা) বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার, গড় প্রস্থ ১১৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পুরনো তিতাস নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ১০।[১]
উৎপত্তি ও প্রবাহ
[সম্পাদনা]পুরনো তিতাস নদীটি নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নিকট মেঘনা নদী হতে উৎপত্তি লাভ করে নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়ন দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করে। তারপর দক্ষিণ দিক বরাবর বাঞ্ছারামপুর ও হোমনা উপজেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আবার মেঘনা নদীতে পতিত হয়েছে।
উপনদী ও শাখানদী
[সম্পাদনা]পুরনো তিতাস নদীর একমাত্র উপনদী হলো আর্সি-নালিয়া। এর কোনো শাখানদী নেই।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৩০২-৩০৩। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |