বিষয়বস্তুতে চলুন

কাটাখাল নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাটাখাল নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল ঢাকা বিভাগ
জেলা গোপালগঞ্জ জেলা,
উৎস বনি বাওর
মোহনা ঘাঘর নদী
দৈর্ঘ্য ১১.৫ কিলোমিটার (৭ মাইল)

কাটাখাল নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১১.৫ কিলোমিটার, গড় প্রস্থ ১৩২ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কাটাখাল নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ১৯।[]

প্রবাহ

[সম্পাদনা]

কাটাখাল নদীটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বনি বাওর হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর একই জেলা ও উপজেলায় প্রবাহিত ঘাঘর নদীতে পতিত হয়েছে। নদীটি মৌসুমি প্রকৃতির। বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে পানির প্রবাহ দৃষ্ট হলেও শুকনো মৌসুমে নদীটি প্রায় শুকিয়ে যায়। নদীতে জোয়ার-ভাটার প্রভাব পরিলক্ষিত হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ২৯। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)