আখিরা-মাচ্চা নদী
| আখিরা-মাচ্চা নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | রংপুর বিভাগ |
| জেলাসমূহ | দিনাজপুর জেলা, রংপুর জেলা, গাইবান্ধা জেলা |
| উৎস | খোরাগাছ ইউনিয়নের বিল |
| মোহনা | করতোয়া নদী |
| দৈর্ঘ্য | ৮৪ কিলোমিটার (৫২ মাইল) |
আখিরা-মাচ্চা নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৮৪ কিলোমিটার, গড় প্রস্থ ২৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক আখিরা-মাচ্চা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ১।[১]
প্রবাহ
[সম্পাদনা]আখিরা-মাচ্চা নদীটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোরাগাছ ইউনিয়ন এলাকার বিলাঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদী পীরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা অতিক্রম করে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট পৌরসভা পর্যন্ত প্রবাহিত হয়ে করতোয়া, নীলফামারী, নদীতে নিপতিত হয়েছে। ভাটিতে নদীটি মাচ্চা নামে পরিচিত। আখিরা নদী পীরগঞ্জ পৌরসভা পাশ দিয়ে পীরগঞ্জের বড়বিলা নামক বিলে পতিত হয়ে ওখান থেকে আবার ঘোড়াঘাট করতোয়া নদীতে মিশে গেছে। মৌসুমি প্রকৃতির এই নদীতে শুকনো মৌসুমে পানির প্রবাহ থাকে না, নদীটি অনেকটা শুকিয়ে যায়। সে সময় নদীর কোলজুড়ে চাষাবাদ করা হয়। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায়। সে সময় নদীর দুকূল উপচে তীরবর্তী এলাকায় বন্যার পানি প্রবাহিত হয়।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৮৮। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |