বিষয়বস্তুতে চলুন

করুলিয়া নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
করুলিয়া নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল খুলনা বিভাগ
জেলা খুলনা জেলা,
উৎস কপোতাক্ষ নদ
মোহনা মিনহাজ নদী
দৈর্ঘ্য ১৩ কিলোমিটার (৮ মাইল)

করুলিয়া নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৯৪ মিটার এব প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক করুলিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ১৫।[১]

প্রবাহ

[সম্পাদনা]

করুলিয়া নদীটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে প্রবহমান কপোতাক্ষ নদ থেকে উৎপত্তি লাভ করেছে। পরবর্তী পর্যায়ে এ নদীর জলধারা একই জেলার একই উপজেলার একই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মিনহাজ নদীতে পতিত হয়েছে। নদীটির উল্লেখযোগ্য কোনো শাখা-প্রশাখা নেই। সমুদ্র উপকূলীয় এলাকা দিয়ে প্রবাহিত হওয়ায় এ নদীতে জোয়ারভাটার প্রভাব পরিলক্ষিত হয়। নদীতে সারা বছর ছোট বড় নৌকা চলাচল করে। নদীর দুই পাশে আছে উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ।[১]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ২৬-২৭। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪। {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)