নিতাই নদী
| নিতাই নদী | |
| দেশসমূহ | বাংলাদেশ, ভারত |
|---|---|
| রাজ্য | মেঘালয় |
| অঞ্চল | ময়মনসিংহ বিভাগ |
| জেলাসমূহ | পশ্চিম গারো পাহাড় জেলা, দক্ষিণ গারো পাহাড় জেলা, ময়মনসিংহ জেলা, নেত্রকোণা জেলা |
| নগর | হালুয়াঘাট, ধোবাউড়া |
| উৎস | খাসিয়া জৈন্তিয়া পাহাড় |
| - অবস্থান | মেঘালয়, ভারত |
| মোহনা | ভোগাই-কংস নদী |
| - অবস্থান | ধোবাউড়া, বাংলাদেশ |
| - স্থানাঙ্ক | ২৪°৫৮′৪৬″ উত্তর ৯০°৩৫′৫৯″ পূর্ব / ২৪.৯৭৯৪৪° উত্তর ৯০.৫৯৯৭২° পূর্ব |
| দৈর্ঘ্য | ৩৬ কিলোমিটার (২২ মাইল) |
নিতাই নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী।[১] নদীটি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলা এবং দক্ষিণ গারো পাহাড় জেলা এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার একটি নদী।
নিতাই নদীটির দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার, গড় প্রস্থ ৭৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক নিতাই নদী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৪৬।[২]
অন্যান্য তথ্য
[সম্পাদনা]নিতাই নদীটির ঘোষগাঁও এলাকায় প্রস্থ ৯০ মিটার। নিতাই নদী অববাহিকার আয়তন ৩৮১ বর্গকিলোমিটার। এই নদীতে জোয়ার-ভাটার প্রভাব নেই এবং সাধারণত বর্ষা হলে বন্যা হয়। এই নদীর প্রবাহ বারোমাস থাকে। জানুয়ারি হতে মার্চ মাস অবধি এই প্রবাহ কমে যায়। কিন্তু বর্ষা মৌসুমে পানিপ্রবাহ বৃদ্ধি পায়। তখন প্রবাহের আনুমানিক পরিমাণ দাঁড়ায় ২৫.৫৬ ঘনমিটার/সেকেন্ড। এই নদীর তীরে ঘোষগাঁও বাজার এবং কলসিন্দুর বাজার গড়ে উঠেছে।[৩]
উৎপত্তি ও প্রবাহ
[সম্পাদনা]নিতাই নদী ভারতের মেঘালয় রাজ্যের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি হয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কংস নদীতে পতিত হয়েছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আন্তঃসীমান্ত_নদী"। বাংলাপিডিয়া। ১৬ জুন ২০১৪। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ২০১-২০২। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - 1 2 ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২৪৩-২৪৪।