মানস নদী
অবয়ব
| মানস নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | রাজশাহী বিভাগ |
| জেলাসমূহ | বগুড়া জেলা, সিরাজগঞ্জ জেলা |
| উৎস | যমুনা নদী (বাংলাদেশ) |
| মোহনা | ইছামতি নদী (বগুড়া-সিরাজগঞ্জ) |
| দৈর্ঘ্য | ১৭ কিলোমিটার (১১ মাইল) |
মানস নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৭ কিলোমিটার, গড় প্রস্থ ৫০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মানস নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৯।[১]
প্রবাহ
[সম্পাদনা]মানস নামের নদীটি বগুড়া জেলার ধুনট উপজেলার বন্ধেরবাড়ি ইউনিয়নে প্রবহমান যমুনা নদীর জলধারা থেকে উৎপত্তি লাভ করে একই উপজেলার ধুনট পৌরসভা অবধি প্রবাহিত হয়ে ইছামতি নদীতে নিপতিত হয়েছে। নদীটি ধুনট উপজেলা ও কাজীপুর উপজেলার একটি নদী।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ১৫৬। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |