ইছামতি নদী (বগুড়া)
| ইছামতি নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | রাজশাহী বিভাগ |
| জেলা | বগুড়া জেলা |
| উৎস | লাহিড়ীপাড়া ইউনিয়নের বিলাঞ্চল |
| মোহনা | বাঙালি নদী |
| দৈর্ঘ্য | ৩৭ কিলোমিটার (২৩ মাইল) |
ইছামতি নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বগুড়া জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার, গড় প্রস্থ ৪৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ইছামতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ১০।[১]
প্রবাহ
[সম্পাদনা]ইছামতি নদীটি বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের বিলাঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা পীরগাছা হয়ে একই জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বাঙালি নদীতে নিপতিত হয়েছে। মৌসুমি প্রকৃতির এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। শুকনো মৌসুমে নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। সেসময় নদীর অঙ্গনজুড়ে সেচের মাধ্যমে চাষাবাদ করা হয়। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায়। ভাঙনের কারণে নদী যেমন প্রশস্ত হচ্ছে, তেমনি পলির প্রভাবে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। শুধু বর্ষা মৌসুমে এ নদীতে সীমিত পরিসরে নৌযান চলাচল করে।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৯৩-৯৪। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)