ইরামতি নদী
অবয়ব
| ইরামতি নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | রাজশাহী বিভাগ |
| জেলাসমূহ | বগুড়া জেলা, নওগাঁ জেলা |
| উৎস | চামরুল ইউনিয়নের বিলাঞ্চল |
| মোহনা | আত্রাই নদী (নওগাঁ-নাটোর) |
| দৈর্ঘ্য | ৫৮ কিলোমিটার (৩৬ মাইল) |
ইরামতি নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বগুড়া ও নওগাঁ জেলার একটি নদী।[১] নদীটির দৈর্ঘ্য ৫৮ কিলোমিটার, গড় প্রস্থ ২৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ইরামতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ১৩।[২]
প্রবাহ
[সম্পাদনা]ইরামতি নদীটি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বিলাঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা নওগাঁ নওগাঁ জেলার আত্রাই উপজেলার পঞ্চপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে আত্রাই নদীতে (নওগাঁ-নাটোর) নিপতিত হয়েছে। বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায়। সেসময় নদীটিতে বন্যা দেখা যায়। কিন্তু শুকনো মৌসুমে নদীটি শুকিয়ে যায়।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৪১।
- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৯৪-৯৫। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)