বিষয়বস্তুতে চলুন

গুনাখালি নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুনাখালি নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল খুলনা বিভাগ
জেলা খুলনা জেলা,
উৎস সালতা নদী
মোহনা দেলুতি নদী
দৈর্ঘ্য ১০ কিলোমিটার (৬ মাইল)

গুনাখালি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০ কিলোমিটার, গড় প্রস্থ ১০০ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক গুনাখালি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ২৫।[]

প্রবাহ

[সম্পাদনা]

গুনাখালি নদীটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে প্রবহমান সালতা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এর একই জেলার একই উপজেলার একই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেলুতি নদীতে পতিত হয়েছে। নদীটির উল্লেখযোগ্য কোনো শাখা-প্রশাখা নেই। উজান থেকে ভাটির দিকে এর প্রশস্ততা বেশি। নদীটিতে সারাবছর পানিপ্রবাহ থাকে এবং ছোটবড় নৌযান চলাচল করে। সমুদ্র উপকূলীয় এলাকার নদী হওয়ায় নদীতে জোয়ার ভাটার প্রভাব আছে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৩৩। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)