বিষয়বস্তুতে চলুন

কাঁচামাটিয়া নদী

কাঁচামাটিয়া নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল ময়মনসিংহ বিভাগ
জেলা ময়মনসিংহ জেলা,
উৎস পুরাতন ব্রহ্মপুত্র, উচাখিলা ইউনিয়ন
 - স্থানাঙ্ক ২৪°৩৮′২০″ উত্তর ৯০°৩১′৩০″ পূর্ব / ২৪.৬৩৮৭৮৭২° উত্তর ৯০.৫২৪৯২৯৪° পূর্ব / 24.6387872; 90.5249294
মোহনা বাথাইল নদী
 - স্থানাঙ্ক ২৪°৩০′৫৯″ উত্তর ৯০°৫১′২৫″ পূর্ব / ২৪.৫১৬৫০২৪° উত্তর ৯০.৮৫৬৯৪৪৩° পূর্ব / 24.5165024; 90.8569443
দৈর্ঘ্য ৪৬.৭৫ কিলোমিটার (২৯ মাইল)

কাঁচামাটিয়া নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জনান্দাইল উপজেলার একটি নদী।[] নদীটির দৈর্ঘ্য ৫০ কিলোমিটার, গড় প্রস্থ ১১৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কাঁচামাটিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ১০।[]

প্রবাহ

[সম্পাদনা]

কাঁচামাটিয়া নদীটি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে প্রবহমান পুরাতন ব্রহ্মপুত্র নদে থেকে উৎপত্তি লাভ করেছে। অতপর নদীটি ময়মনসিংহ জেলার তাড়াইল উপজেলার বাথাইল নদীতে পতিত হয়েছে।

কাঁচামাটিয়া নদীর গভীরতা ৩.৫ মিটার। নদী অববাহিকার আয়তন ২০০ বর্গকিলোমিটার। নদীটি শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়।, কোথাও কোথাও মোটেই পানি থাকে না। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পানিপ্রবাহ থাকে না। ফলে নদীটি মৌসুমি প্রকৃতির। এই নদীতে জোয়ারভাটা খেলে না।[]

অন্যান্য তথ্য

[সম্পাদনা]
পুরাতন ব্রহ্মপুত্র নদীর একটি দৃশ্য

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ১৫৭, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  2. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ১১৭৬। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)