কর্ণফুলী এক্সপ্রেস
অবয়ব
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
| স্থান | বাংলাদেশ |
| প্রথম পরিষেবা | ৭ জুলাই ২০০৭ |
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে, এল এন ট্রেডিং |
| যাত্রাপথ | |
| শুরু | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
| শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
| যাত্রার গড় সময় | ৮ ঘণ্টা ৩০ মিনিট |
| পরিষেবার হার | দৈনিক |
| রেল নং | ০৩/০৪ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | আছে |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | নাই |
| অটোরেক ব্যবস্থা | নাই |
| খাদ্য সুবিধা | নাই |
| পর্যবেক্ষণ সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | আছে |
| মালপত্রের সুবিধা | আছে |
| কারিগরি | |
| ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
কর্ণফুলী এক্সপ্রেস (ট্রেন নাম্বার-০৩/০৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রাপথে ফেনী জেলা, কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।[১][২]
যাত্রাপথ
[সম্পাদনা]কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম> লাকসাম> আখাউড়া> ভৈরব> নরসিংদী> টঙ্গী> কমলাপুর মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
[সম্পাদনা]কর্ণফুলী এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন এ যাত্রা বিরতি করে নিম্নে উল্লেখ করা হলো:
- কমলাপুর রেলওয়ে স্টেশন
- তেজগাঁও রেলওয়ে স্টেশন
- বনানী রেলওয়ে স্টেশন (বনানী রেলস্টেশনে পূর্বে বিরতি দিলেও বর্তমানে তা বন্ধ আছে)
- ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ( শুধু মাত্র ৪ নং ডাউন )
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন
- পুবাইল রেলওয়ে স্টেশন
- আড়িখোলা রেলওয়ে স্টেশন
- ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন
- ঘোড়াশাল রেলওয়ে স্টেশন
- জিনারদী রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন
- খানাবাড়ী রেলওয়ে স্টেশন
- হাটুভাঙ্গা রেলওয়ে স্টেশন
- মেথীকান্দা রেলওয়ে স্টেশন
- শ্রীনিধি রেলওয়ে স্টেশন
- দৌলতকান্দি রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশন
- আশুগঞ্জ রেলওয়ে স্টেশন
- তালশহর রেলওয়ে স্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- পাঘাচং রেলওয়ে স্টেশন
- ভাতশালা রেলওয়ে স্টেশন
- আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন
- গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন
- ইমামবাড়ী রেলওয়ে স্টেশন
- কসবা রেলওয়ে স্টেশন
- মন্দবাগ রেলওয়ে স্টেশন
- সালদানদী রেলওয়ে স্টেশন
- শশীদল রেলওয়ে স্টেশন
- রাজাপুর রেলওয়ে স্টেশন
- সদর রসুলপুর রেলওয়ে স্টেশন
- কুমিল্লা রেলওয়ে স্টেশন
- লাকসাম জংশন রেলওয়ে স্টেশন
- নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন
- হাসানপুর রেলওয়ে স্টেশন
- গুণবতী রেলওয়ে স্টেশন
- ফেনী জংশন রেলওয়ে স্টেশন
- চিনকিআস্তানা রেলওয়ে স্টেশন
- সীতাকুন্ড রেলওয়ে স্টেশন
- পাহাড়তলী রেলওয়ে স্টেশন
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
সময়সূচি
[সম্পাদনা]কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)
- ০৩ নং কর্ণফুলী এক্সপ্রেস = চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ১০টায়, ঢাকা পৌঁছায় রাত ৮ টা ৪০ মিনিটে।[৩]
- ০৪ নং কর্ণফুলী এক্সপ্রেস = ঢাকা ছাড়ে সকাল ৮টা ৪৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কর্ণফুলী-মহুয়া ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে না"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "ইঞ্জিন বিকল, ঢাকা-সিলেট-চট্টগ্রামে ট্রেন বন্ধ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ রিপোর্টার, স্টাফ (১৩ এপ্রিল ২০১৯)। "চট্টগ্রাম ট্রেনের সময়সূচি, টিকেট, ভাড়ার তালিকা | MorningRinger"। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।