রাজবাড়ী এক্সপ্রেস
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | মেইল ট্রেন |
| প্রথম পরিষেবা | ২৬ জানুয়ারি ২০২০ |
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু | ভাঙ্গা রেলওয়ে স্টেশন |
| শেষ | রাজবাড়ী রেলওয়ে স্টেশন |
| ভ্রমণ দূরত্ব | ৬৫ কিঃমিঃ |
| যাত্রার গড় সময় | ২ ঘণ্টা |
| পরিষেবার হার | দৈনিক |
| রেল নং |
|
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | নাই |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | নাই |
| অটোরেক ব্যবস্থা | নাই |
| খাদ্য সুবিধা | নাই |
| পর্যবেক্ষণ সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | আছে |
| মালপত্রের সুবিধা | আছে |
| অন্যান্য সুবিধা | নাই |
| কারিগরি | |
| ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
| বৈদ্যুতীকরণ | নাই |
| পরিচালন গতি | ৬০-৭০ কিঃমিঃ/ঘন্টা |
রাজবাড়ী এক্সপ্রেস (ট্রেন নাম্বার-১০১/১০২/১০৫/১০৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি যাত্রীবাহী ট্রেন। রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রেলপথে চলাচল করে। ট্রেনটি ব্রডগেজ রেলপথে চলাচল করে।[১]
ইতিহাস
[সম্পাদনা]বাশি ফুঁকে ও সবুজ পতাকা উড়িয়ে ফরিদপুর রুটে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিতকরণ কাজ ও নতুন রেল চলাচলের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জানুয়ারি ২০২০ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রুটের রেল চলাচলের উদ্বোধন করেন তিনি।[২] সেই সঙ্গে শুরু হয় রাজবাড়ী এক্সপ্রেসের যাত্রা। সকাল ১০টায় শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মধ্যদিয়ে ভাঙ্গা-রাজবাড়ী রুটের এই রেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।[৩]
যাত্রাপথ
[সম্পাদনা]রাজবাড়ী এক্সপ্রেস ১/২/৩/৪ নামে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
[সম্পাদনা]রাজবাড়ী এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
সময়সূচি
[সম্পাদনা]বাংলাদেশ রেলওয়ের নতুন টাইমটেবিল-৫৩ এ এই মেইল ট্রেনটির নতুন কোড নির্ধারণ করা হয়েছে এবং সময়সূচি কিছুটা পরিবর্তিত হয়েছে।
নতুন টাইমটেবিল-৫৩ অনুযায়ী,
১০১ নং রাজবাড়ী এক্সপ্রেস-১ = রাজবাড়ী থেকে ছাড়ে সকাল ৬ টায়, ভাঙ্গা পৌঁছায় সকাল ৭টা ৪০ মিনিটে।
১০২ নং রাজবাড়ী এক্সপ্রেস-২ = ভাঙ্গা থেকে ছাড়ে সকাল ৮টা ১০ মিনিটে, রাজবাড়ী পৌঁছায় সকাল ৯টা ৫০ মিনিটে।
১০৫ নং রাজবাড়ী এক্সপ্রেস-৩ = রাজবাড়ী থেকে ছাড়ে বিকাল ৫টায়, ভাঙ্গা পৌঁছায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
১০৬ নং রাজবাড়ী এক্সপ্রেস-৪ = ভাঙ্গা থেকে ছাড়ে রাত ৮টায়, রাজবাড়ী পৌঁছায় রাত ৯টা ৪৫ মিনিটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'ফরিদপুর এক্সপ্রেস' হচ্ছে 'রাজবাড়ী এক্সপ্রেস'"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ undefined। "কাল চালু হচ্ছে ফরিদপুর-ভাঙ্গা রেলপথ"। dbcnews.tv। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "রাজবাড়ী এক্সপ্রেসের যাত্রা শুরু"। Dhakatimes24.com। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।