জামালপুর এক্সপ্রেস
অবয়ব
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
| প্রথম পরিষেবা | ২৬ জানুয়ারি ২০২০ |
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা |
| বিরতি | ১৩ |
| শেষ | ভূঞাপুর |
| যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা |
| পরিষেবার হার | ৬ দিন (রবিবার বন্ধ) |
| রেল নং | ৭৯৯/৮০০ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | এসি (স্নিগ্ধা), ননএসি (শোভন চেয়ার) |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | নেই |
| অটোরেক ব্যবস্থা | আছে |
| খাদ্য সুবিধা | আছে |
| পর্যবেক্ষণ সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | আছে |
| মালপত্রের সুবিধা | আছে |
| কারিগরি | |
| ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) মিটারগেজ |
| পরিচালন গতি | ৫০ কিমি/ঘণ্টা (গড়ে) |
জামালপুর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি আন্তঃনগর ট্রেন।[১]
ইতিহাস
[সম্পাদনা]জামালপুর এক্সপ্রেস জামালপুরবাসীর দীর্ঘদিনের দাবীর মুখে ২৬ জানুয়ারি ২০২০[২] খ্রিস্টাব্দে সকাল ১০:৩০ মিনিটে তৎকালীন শৈরাচারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করেন।[৩]
সময়সূচী
[সম্পাদনা](বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে[৪] গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫৪তম সময়সূচী অনুযায়ী, যা ২০২৫ সালের ১০এ মার্চ থেকে কার্যকর।)[৫]
| ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ৭৯৯ | কমলাপুর | ১০ঃ০০ | ভূয়াপুর | ১৬ঃ৪৫ | রবিবার | ৮০০ | ভূয়াপুর | ১৭ঃ১৫ | কমলাপুর | ২৩ঃ৫৫ | রবিবার |
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২৩ সাল অব্দি কার্যকর।)
রোলিং স্টক
[সম্পাদনা]জামালপুর এক্সপ্রেস ১৩টি কোচ নিয়ে চলাচল করে।
- এসি বগি ২ টি।
- শোভন চেয়ার ৮ টি।
- খাবার গাড়ি ২ টি।
- পাওয়ার কার ১ টি।
১৩ বগিতে যাত্রী ধারণ করতে পারে ৬২০ জন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঢাকা-তারাকান্দি-জামালপুর রুটে চালু হচ্ছে নতুন ট্রেন 'জামালপুর-এক্সপ্রেস' || দেশের খবর |"। জনকন্ঠ। ২৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২০।
- ↑ "২৬ জানুয়ারি চালু হচ্ছে জামালপুর এক্সপ্রেস"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২০।
- ↑ "'জামালপুর-এক্সপ্রেস' ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২০।
- ↑ http://www.railway.gov.bd
- ↑ https://www.trainjatri.com/trains/jamalpur-express