মহানন্দা এক্সপ্রেস
অবয়ব
হালসা রেলওয়ে স্টেশন প্রবেশের সময় | |
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | মেইল ট্রেন |
| প্রথম পরিষেবা | ১ জানুয়ারি ২০০২ |
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু |
|
| শেষ | |
| যাত্রার গড় সময় | ১০ ঘন্টা ১৫ মিনিট |
| রেল নং | ১৫/১৬ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | শোভন |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | নাই |
| অটোরেক ব্যবস্থা | নাই |
| পর্যবেক্ষণ সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | নাই |
| মালপত্রের সুবিধা | আছে |
| কারিগরি | |
| গাড়িসম্ভার | মেইল ট্রেন কোচ |
| ট্র্যাক গেজ | ব্রডগেজ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
মহানন্দা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-১৫/১৬) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি ব্রডগেজে চলাচলকারী মেইল ট্রেন। মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ) যাত্রাপথে যশোর জেলা, ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া জেলা, পাবনা জেলা, নাটোর জেলা ও রাজশাহী জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনটি বর্তমানে নকশীকাঁথা কমিউটার এর সাথে রেক শেয়ার করে চলাচল করে।[১]
যাত্রাপথ
[সম্পাদনা]মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর থেকে খুলনা রেলপথে চলাচল করে[২] এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়। মহানন্দা এক্সপ্রেসে কম্পার্টমেন্ট আছে মোট 5 টি যার মাঝে সবগুলি কম্পার্টমেন্টই নরমাল এবং আসনের ধরন হচ্ছে শোভন ।
স্টেশন তালিকা
[সম্পাদনা]মহানন্দা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে কিছু স্টেশনের নাম উল্লেখ করা হলো
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- লোকমানপুর রেলওয়ে স্টেশন
- আড়ানী রেলওয়ে স্টেশন
- নন্দনগাছি রেলওয়ে স্টেশন
- সরদহ রেলওয়ে স্টেশন
- বেলপুকুর রেলওয়ে স্টেশন
- হরিয়ান রেলওয়ে স্টেশন
- রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
- রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন
- সিতলাই রেলওয়ে স্টেশন
- চব্বিশনগর রেলওয়ে স্টেশন
- কাকনহাট রেলওয়ে স্টেশন
- ললিতনগর রেলওয়ে স্টেশন
- আমনুরা জংশন রেলওয়ে স্টেশন
- নিজামপুর রেলওয়ে স্টেশন
- নাচোল রেলওয়ে স্টেশন
- গোলাবাড়ী রেলওয়ে স্টেশন
- রহনপুর রেলওয়ে স্টেশন
সময়সূচি
[সম্পাদনা]- ১৫ মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ে সকাল ১১ টায়, চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় রাত 09:00মিনিটে। মহানন্দা এক্সপ্রেস ট্রেনের কোনো বন্ধের দিন নাই। (চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে রাত 09:30মিনিটে। ট্রেনটি রহনপুর পৌঁছায় রাত 10:40মিনিটে।)
- ১৬ মহানন্দা এক্সপ্রেস রহনপুর থেকে ছাড়ে ভোর 06:00 মিনিটে, খুলনা পৌছায় বিকাল 4:40 মিনিটে।
দুর্ঘটনা
[সম্পাদনা]- ১৬ই অক্টোবর, ২০২০: যশোরের নয়াপাড়ায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং-এ লোকোমোটিভ ৬১১৭ যুক্ত মহানন্দা মেইলের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে আনুমানিক ৪ জন নিহত হন।
- ১৪ জুলাই, ২০২৫: খুলনার ফুলতলা উপজেলার আপিলগেটে একটি মালবাহী ট্রাকের সাথে মহানন্দা মেইলের সংঘর্ষ হয়। এতে ট্রাকসহ ট্রেনের লোকোমোটিভ ও একটি কোচের ব্যাপক ক্ষতি হয়। দূর্ঘটনায় ১জন নিহত এবং বেশকয়েকজন আহত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত : ট্রেন চলাচল বন্ধ"। www.jagonews24.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "অবশেষে মহানন্দা এক্সপ্রেস ট্রেন চালু"। banglanews24.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০।