জিনারদী রেলওয়ে স্টেশন
জিনারদী রেলওয়ে স্টেশন | |
|---|---|
| বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
| অবস্থান | পলাশ উপজেলা, নরসিংদী জেলা, ঢাকা বিভাগ |
| মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
| পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
| লাইন | |
| ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
| নির্মাণ | |
| গঠনের ধরন | মানক |
| পার্কিং | আছে |
| সাইকেলের সুবিধা | আছে |
| প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
| ইতিহাস | |
| চালু | ১৯১৪ |
| অবস্থান | |
![]() | |
জিনারদী রেলওয়ে স্টেশন[১] বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। ১৯০৩ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয়, এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। টঙ্গী-ভৈরব-আখাউড়ার মধ্যে রেললাইন স্থাপিত হয় ১৯১০ থেকে ১৯১৪ সালের মধ্যে।[৩][৪][৫] টঙ্গী-আখাউড়া লাইনের সংযোগ স্টেশন হিসেবে জিনারদী রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়।
ট্রেন তালিকা
[সম্পাদনা]জিনারদী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
- সূবর্ণ এক্সপ্রেস
- মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস
- পারাবত এক্সপ্রেস
- উপকূল এক্সপ্রেস
- জয়ন্তিকা এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস
- এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস
- এগারো সিন্ধুর গোধুলী এক্সপ্রেস
- উপবন এক্সপ্রেস
- তূর্ণা এক্সপ্রেস
- কালনী এক্সপ্রেস
- কিশোরগঞ্জ এক্সপ্রেস
- সোনার বাংলা এক্সপ্রেস
- ঈশা খাঁ এক্সপ্রেস
- কর্ণফুলী এক্সপ্রেস
- সুরমা মেইল
- ঢাকা\চট্টগ্রাম মেইল
- ঢাকা\নোয়াখালী এক্সপ্রেস
- কুমিল্লা কমিউটার
- তিতাস এক্সপ্রেস
- চট্টলা এক্সপ্রেস
পরিষেবা
[সম্পাদনা]জিনারদি রেলওয়ে স্টেশনটিতে কোনো আন্তনগর ট্রেন বিরতি দেয় না। এখানে কেবল চারটি আপ এবং চারটি ডাউন ট্রেন নিয়মিত বিরতি দিয়ে থাকে। [৬] এই মেইল ট্রেনগুলোর টিকেট পাওয়া যায় কেবলমাত্র যাত্রার দিন কাউন্টারে।
| ট্রেন নং | ট্রেনের নাম | প্রারম্ভিক স্টেশন | ছাড়ার সময় | জিনারদী পৌঁছে | জিনারদী ছাড়ে | গন্তব্য | পৌঁছার সময় | বন্ধের দিন |
|---|---|---|---|---|---|---|---|---|
| ১১ | ঢাকা এক্সপ্রেস | নোয়াখালী | ২০:৪৫ | ০২:৩৮ | ০২:৪০ | ঢাকা | ০৪:২৫ | - |
| ১০ | সুরমা মেইল | সিলেট | ১৯:২০ | ০৬:২৫ | ০৬:২৭ | ঢাকা | ০৯:১৫ | - |
| ০৩ | কর্ণফুলি এক্সপ্রেস | চট্টগ্রাম | ১০:০০ | ১৭:৩৫ | ১৭:৩৭ | ঢাকা | ১৯:৪০ | - |
| ০৪ | ঈশা খাঁ এক্সপ্রেস | ময়মনসিংহ | ১৪:০০ | ২১:৩৭ | ২১:৩৯ | ঢাকা | ২৩:৫৫ | - |
| ট্রেন নং | ট্রেনের নাম | প্রারম্ভিক স্টেশন | ছাড়ার সময় | জিনারদী পৌঁছে | জিনারদী ছাড়ে | গন্তব্য | পৌঁছার সময় | বন্ধের দিন |
|---|---|---|---|---|---|---|---|---|
| ০৪ | কর্ণফুলি এক্সপ্রেস | ঢাকা | ০৮:৪৫ | ১০:২৪ | ১০:২৬ | চট্টগ্রাম | ১৮:১৫ | - |
| ৩৯ | ঈশা খাঁ এক্সপ্রেস | ঢাকা | ১১:৩০ | ১৩:৩০ | ১৩:৩২ | ময়মনসিংহ | ২১:২৫ | - |
| ১২ | নোয়াখালী এক্সপ্রেস | ঢাকা | ১৯:১৫ | ২০:৫৮ | ২১:০০ | নোয়াখালী | ০৪:৪০ | - |
| ০৯ | সুরমা মেইল | ঢাকা | ২১:০০ | ২২:৪৮ | ২২:৫০ | সিলেট | ০৯:১০ | - |
জিনারদি হতে বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা এই:[৭]
| নং | স্টেশন | দূরত্ব (কিলোমিটার) | দ্বিতীয় মেইল (টাকা) |
|---|---|---|---|
| ০১ | ঢাকা | ৫২ | ২৫/- |
| ০২ | তেজগাঁও | ৪৭ | ১৯/- |
| ০৩ | ঢাকা ক্যান্টনমেন্ট | ৪১ | ১৬/- |
| ০৪ | ঢাকা বিমানবন্দর | ৩৬ | ১৫/- |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jinardi Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।
- ↑ "জিনারদী ইউনিয়ন"। http। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০।
- ↑ "অবশিষ্ট ৭২ কিলোমিটার ডাবল লাইনের কাজের প্রক্রিয়া শুরু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০।
- ↑ "৪ ঘণ্টায় চায়ের দেশে"। banglanews24.com। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০।
- ↑ "জিনারদী · পাচদোনা চরসিন্দুর সড়ক, 1613, বাংলাদেশ"। জিনারদী · পাচদোনা চরসিন্দুর সড়ক, 1613, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৩।
- ↑ "জিনারদী · পাচদোনা চরসিন্দুর সড়ক, 1613, বাংলাদেশ"। জিনারদী · পাচদোনা চরসিন্দুর সড়ক, 1613, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৩।
