বিষয়বস্তুতে চলুন

দোলনচাঁপা এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দোলনচাঁপা এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৭/৭৬৮) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল কারী একটি আন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন এবং বাংলাদেশ রেলওয়ের একমাত্র আন্তঃনগর ট্রেন যা এক যাত্রায় দুইবার লোকোমোটিভ ঘুরানো হয়।

ইতিহাস

[সম্পাদনা]

শুরুতে যমুনা নদীর উত্তর পাশে তিস্তা এক্সপ্রেস নামে ফুলছড়ি ঘাট থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। যাত্রীরা আগে ঢাকা থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত তিস্তা এক্সপ্রেস এ এসে নদী পার হয়ে এটি হয়ে চলাচল করতো। ২০০৩ সালে যমুনা রেলওয়ে সংযোগ চালু হওয়ার পর এটি সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস নামে চলাচল শুরু করে। ট্রেনটি উদ্বোধন করা হয় ১৬ই মার্চ ১৯৮৬ খ্রিস্টাব্দে। ১১ই জুন ২০২২ সালে ট্রেনটিকে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়।[] এই ট্রেনটির দূরত্ব ৩৪৭ কিলোমিটার কিন্তু সময় নেয় সাড়ে নয় ঘনটার উপর যেখানে ঢাকা এবং চট্রগ্রামের মধ্যে দূরত্ব ৩২০ কিলোমিটার এবং সময় নেয় সাড়ে ৫ থেকে সর্বচ্চ ৬ ঘণ্টা পর্যন্ত।

বিরতিস্থান

[সম্পাদনা]

দোলনচাঁপা এক্সপ্রেস নিম্নলিখিত স্টেশনে যাত্রাবিরতি দেয়:

সময়সূচী

[সম্পাদনা]

এটি সান্তাহার থেকে ছাড়ে প্রতিদিন সকাল ১১টায়, পঞ্চগড় পৌছায় রাত ৮ টা ৪০ মিনিটে।পুরো ভ্রমণে সময় লাগে মোট ৯ঃ ৪০। পঞ্চগড় থেকে ছাড়ে সকাল ৬ টায়, সান্তাহার পৌছায় বিকাল ৪:১৫টায়।পুরো ভ্রমণে সময় লাগে মোট ১০ঃ১৫।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 https://www.risingbd.com। "পঞ্চগড়-সান্তাহার রুটে 'দোলনচাঁপা এক্সপ্রেস' চলাচল উদ্বোধন"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  2. https://www.trainjatri.com/trains/dolonchapa-express

বহিঃসংযোগ

[সম্পাদনা]