লাকসাম কমিউটার
অবয়ব
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
| স্থান | বাংলাদেশ |
| প্রথম পরিষেবা | ২০১৩ |
| শেষ পরিষেবা | ১৬ জুন ২০১৯ |
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু | কুমিল্লা রেলওয়ে স্টেশন |
| শেষ | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
| যাত্রার গড় সময় | ৩ ঘণ্টা ২০ মিনিট |
| পরিষেবার হার | ৬ দিন |
| রেল নং | ৭৯/৮০ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | আছে |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | নাই |
| অটোরেক ব্যবস্থা | নাই |
| খাদ্য সুবিধা | নাই |
| পর্যবেক্ষণ সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | আছে |
| মালপত্রের সুবিধা | আছে |
| কারিগরি | |
| ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
লাকসাম কমিউটার (ট্রেন নাম্বার-৭৯/৮০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি কুমিল্লা থেকে চট্টগ্রাম যাত্রাপথে ফেনী জেলাকে সংযুক্ত করে।[১] ১৩ জুন ২০১৯ থেকে লাকসাম কমিউটার বন্ধ আছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেন হিসেবে ডেমু ট্রেন চালু করা হয়। একই বছরে আখাউড়া-লাকসাম-চট্টগ্রাম রুটসহ সারা বাংলাদেশের আরও ১২টি রুটে এই যাত্রী সেবা চালু করা হয়।[৩][৪]
যাত্রাপথ
[সম্পাদনা]লাকসাম কমিউটার, কুমিল্লা> লাকসাম> ফেনী> চট্টগ্রাম মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
[সম্পাদনা]লাকসাম কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- কুমিল্লা রেলওয়ে স্টেশন
- ময়নামতি রেলওয়ে স্টেশন
- লালমাই রেলওয়ে স্টেশন
- আলীশ্বর রেলওয়ে স্টেশন
- লাকসাম জংশন রেলওয়ে স্টেশন
- নাওটি রেলওয়ে স্টেশন
- নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন
- হাসানপুর রেলওয়ে স্টেশন
- গুণবতী রেলওয়ে স্টেশন
- শর্শদি রেলওয়ে স্টেশন
- ফেনী জংশন রেলওয়ে স্টেশন
- কালিদহ রেলওয়ে স্টেশন
- ফাজিলপুর রেলওয়ে স্টেশন
- মুহুরীগঞ্জ রেলওয়ে স্টেশন
- চিনকী আস্তানা রেলওয়ে স্টেশন
- মাস্তাননগর রেলওয়ে স্টেশন
- মীরসরাই রেলওয়ে স্টেশন
- বারতাকিয়া রেলওয়ে স্টেশন
- নিজামপুর কলেজ রেলওয়ে স্টেশন
- বারৈয়াঢালা রেলওয়ে স্টেশন
- সীতাকুন্ড রেলওয়ে স্টেশন
- বাড়বকুন্ড রেলওয়ে স্টেশন
- কুমিরা রেলওয়ে স্টেশন
- ভাটিয়ারী রেলওয়ে স্টেশন
- ফৌজদারহাট রেলওয়ে স্টেশন
- কৈবল্যধাম রেলওয়ে স্টেশন
- পাহাড়তলী রেলওয়ে স্টেশন
- চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
সময়সূচি
[সম্পাদনা]- চট্টগ্রাম ছাড়ে বিকাল ৫টা ৩০ মিনিটে, কুমিল্লা পৌঁছায় রাত ৯টা ৫ মিনিটে।[৫]
- কুমিল্লা ছাড়ে সকাল ৫টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় সকাল ৮টা ৫০ মিনিটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চলছে গাড়ি হাওয়ার বেগে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০।
- ↑ "ডেমু ট্রেন: ২০ বছরের আয়ু পাঁচ বছরেই শেষ"। গাজীপুর কণ্ঠ। ২৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০।
- ↑ আহমেদ, জাফর; প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ: সময় বেড়েছে তারপরও সংশয়"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন প্রকল্পের পরামর্শক পাঁচ প্রতিষ্ঠান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রিপোর্টার, স্টাফ (১৩ এপ্রিল ২০১৯)। "চট্টগ্রাম ট্রেনের সময়সূচি, টিকেট, ভাড়ার তালিকা | MorningRinger"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০।