বিষয়বস্তুতে চলুন

টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন

টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন
রেলওয়ে স্টেশন
অবস্থানস্টেশন রোড, টঙ্গী, গাজীপুর জেলা
বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫৩′৫৫″ উত্তর ৯০°২৪′৩০″ পূর্ব / ২৩.৮৯৮৫৯° উত্তর ৯০.৪০৮৪৫০৪° পূর্ব / 23.89859; 90.4084504
লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংহ্যাঁ
সাইকেলের সুবিধানা
প্রতিবন্ধী প্রবেশাধিকারহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ভাড়ার স্থানপূর্ব অঞ্চল
ইতিহাস
চালু১৮৮৫
অবস্থান
মানচিত্র

টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন গাজীপুর জেলার টঙ্গী শহরে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ও স্টেশন। এটি ধীরাশ্রমঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্টেশন। এটি বিমানবন্দর স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে এবং জয়দেবপুর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। স্টেশনটি দুটি ডুয়েল গেজ লাইন ও দুটি প্লাটফর্ম দিয়ে সেবা প্রদান করে। টঙ্গী-ভৈরব-আখাউড়া লাইন এই স্টেশন থেকে শুরু হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমার সময় এটি যোগাযোগের প্রাণকেন্দ্র পরিনত হয় এবং তখন এ স্টেশনের অতিরিক্ত ট্রেন যাতায়াত করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৮৮৫ সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত ১৪৪ কিলোমিটার রেললাইন চালু করে [] এবং একইসাথে টঙ্গী রেলওয়ে স্টেশনটি চালু করা হয়েছিল। ২০১১ সালে ঢাকা থেকে টঙ্গী দুই লেন রেললাইনে চারলেন রেললাইনে উন্নীত করার জন্য ৩য় ও ৪র্থ লাইন নির্মাণের পরিকল্পনা করা হয় এবং ২০১২ সালে তা একনেকে অনুমোদন পায়, কিন্তু তা ২০১৮ সালেও সম্পন্ন হয়নি।[] ২০১৪ সাল থেকে ঢাকা-টঙ্গী ডেমু ট্রেন চালু হয়।[]

পরিসেবা

[সম্পাদনা]

বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে টঙ্গী রেলস্টেশন থেকে কম্পিউটার/ডেমু, আন্তনগর ও এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে। ২০১৪ সালে ঢাকা-টঙ্গী-ঢাকা ডেমু ট্রেন চালু হয়। স্টেশনটি দুটি ডুয়েল গেজ রেললাইন ও দুটি প্লাটফর্ম দ্বারা যাত্রী সেবা পরিচালনা করে। ঢাকা-টঙ্গী দুই লেন লাইনকে চার লেন ডুয়েল গেজে উন্নীত করার কাজ চলছে এবং সেই সাথে টঙ্গী-জয়দেবপুর লাইনে আরও একটি লেন নির্মাণের কাজও চলছে।

সমস্যা

[সম্পাদনা]

টঙ্গী রেলওয়ে স্টেশন সহ টঙ্গী-জয়দেবপুর লাইনের পার্শ্ববর্তী এলাকা মাদকদ্রব ও ছিনতাইকারীদের অভয়ারাণ্য হিসেবে পরিচিতি পায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিশ্ব ইজতেমা উপলক্ষে ২৮টি বিশেষ ট্রেন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯
  2. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "রেলওয়ে"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  3. "ঢাকা-টঙ্গী রেললাইন প্রকল্প"। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯
  4. "ঢাকা-টঙ্গী রুটে ডেমু ট্রেন চালু"দৈনিক ইত্তেফাক। ২০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯
  5. "টঙ্গীতে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ আটক ১৭"দৈনিক সংগ্রাম। ২৯ আগস্ট ২০১৯। ২০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯