সীমান্ত এক্সপ্রেস
| সীমান্ত এক্সপ্রেস | |||||
|---|---|---|---|---|---|
| সংক্ষিপ্ত বিবরণ | |||||
| পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন | ||||
| অবস্থা | পরিচালিত হচ্ছে | ||||
| প্রথম পরিষেবা | ১৪ এপ্রিল ১৯৮৮ | ||||
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে | ||||
| যাত্রাপথ | |||||
| শুরু | খুলনা রেলওয়ে স্টেশন | ||||
| বিরতি | ২১ টি | ||||
| শেষ | চিলাহাটি রেলওয়ে স্টেশন | ||||
| ভ্রমণ দূরত্ব | ৪৪৬ কিলোমিটার (২৭৭ মাইল) | ||||
| যাত্রার গড় সময় | সাড়ে ৯ ঘন্টা | ||||
| রেল নং | ৭৪৭/৭৪৮ | ||||
| ব্যবহৃত লাইন | চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন ও দর্শনা-যশোর-খুলনা লাইন | ||||
| যাত্রাপথের সেবা | |||||
| শ্রেণী | শোভন চেয়ার, স্নিগ্ধা, কেবিন বার্থ ইত্যাদি | ||||
| আসন বিন্যাস | আছে | ||||
| ঘুমানোর ব্যবস্থা | আছে | ||||
| খাদ্য সুবিধা | আছে | ||||
| বিনোদন সুবিধা | আছে | ||||
| মালপত্রের সুবিধা | আছে | ||||
| কারিগরি | |||||
| গাড়িসম্ভার | লাল-সবুজ পিটি ইনকা-২০১৬ কোচ | ||||
| ট্র্যাক গেজ | ব্রডগেজ | ||||
| রক্ষণাবেক্ষণ | খুলনা ও চিলাহাটি | ||||
| রেক ভাগকরণ | রূপসা এক্সপ্রেস | ||||
| |||||
সীমান্ত এক্সপ্রেস (ট্রেন নং ৭৪৭/৭৪৮) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেন। ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি রুটের ২য় আন্তঃনগর ট্রেন। যা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সরাসরি সংযোগ স্থাপন করে। এটি রাত্রীকালীন ট্রেন হওয়ায় নাইট কিং ছদ্মনামে পরিচিত।
সময়সূচী
[সম্পাদনা](বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ এপ্রিল ২০২০ তারিখে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
| ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
|---|---|---|---|---|---|
| ৭৪৭ | খুলনা | ২১:১৫ | চিলাহাটি | ০৬:২০ | সোমবার |
| ৭৪৮ | চিলাহাটি | ২০:৪৫ | খুলনা | ০৪:১০ |
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
রোলিং স্টক
[সম্পাদনা]সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়ার তৈরি পুরাতন সাদা ইনকা কোচ নিয়ে চলাচল করত ।
কিন্তু বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আনা ২০১৬ সালের লাল-সবুজ পিটি ইনকা কোচ নিয়ে চলাচল করছে।
খুলনা ও চিলাহাটি উভয়প্রান্ত থেকে ২টি রেক সীমান্ত এক্সপ্রেস হয়ে রাতের বেলা এবং রূপসা এক্সপ্রেস হয়ে দিনের বেলায় চলাচল করে।