বিষয়বস্তুতে চলুন

ব্রহ্মপুত্র এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রহ্মপুত্র এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা৩০ ডিসেম্বর ১৯৮৭; ৩৮ বছর আগে (30 December 1987)
বর্তমান পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুঢাকা রেলওয়ে স্টেশন
বিরতিদেওয়ানগঞ্জ অভিমুখী ব্রহ্মপুত্রে ১০ টি এবং ঢাকা অভিমুখী ব্রহ্মপুত্রে ৯টি
শেষদেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব২১২ কিলোমিটার (১৩২ মাইল)
যাত্রার গড় সময়৭৪৩ যাওয়া-৫ ঘণ্টা ৩৫ মিনিট, ৭৪৪ আসা-০৬ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং৭৪৩/৭৪৪
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধানেই
কারিগরি
গাড়িসম্ভার১৬
ট্র্যাক গেজমিটারগেজ
রক্ষণাবেক্ষণঢাকা ক্যারেজ শপ/সিকলাইন

ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৪৩/৭৪৪) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৭ সালের ৩০শে ডিসেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়। চালুর প্রথম দিকে ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস নামে ঢাকা - বাহাদুরবাদ ঘাট রুটে চলাচল করত। অন্যান্য ট্রেন বাহাদুরবাদ ঘাট হয়ে দিনাজপুর রুটে চলাচল করত। রংপুর, গাইবান্ধা,দিনাজপুর,কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাট , ভারতের দিনহাটা, কামতাপুর ও মাথাভাঙ্গার লোক এই ট্রেনে বাহাদুরবাদ ঘাট গিয়ে নদী পার হতো। পরে নদী পার হয়ে বালাসী ঘাট যেত। সেখানে অপর একটা রেক দাঁড়িয়ে থাকত। ২০০৭ সালের ১লা ডিসেম্বর ঢাকা- চিলাহাটি রুটে নীলসাগর এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু হলে তখন এটির নাম পরিবর্তন করে দেওয়া হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ২০০৭ সালের ২৭ই ডিসেম্বর বাহাদুরবাদ ঘাট বন্ধ হওয়ায় ঢাকা - দেওয়ানগঞ্জ বাজার রুটে চলাচল শুরু করে। ২০১২ সালে ট্রেনটিতে নন এসি কেবিন বাদ দেওয়া হয়। ২০২১ সালের ১১ ই মার্চে ট্রেনটিতে লাল - সবুজ পিটি ইনকা কোচ দেওয়া হয়।

সময়সূচী

[সম্পাদনা]

(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ এপ্রিল ২০২০ তারিখে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫৩তম সময়সূচী অনুযায়ী, যা ২০২৩ সালের ১লা ডিসেম্বর হতে কার্যকর।)[]

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৪৩ কমলাপুর ১৮:১৫ দেওয়ানগঞ্জ ২৩:৫০ নেই
৭৪৪ দেওয়ানগঞ্জ ০৬:৪০ কমলাপুর ১২:১৫

যাত্রাবিরতি

[সম্পাদনা]

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২৫ সাল অব্দি কার্যকর।)

তথ্যসূত্র

[সম্পাদনা]