বিষয়বস্তুতে চলুন

রাজশাহী কমিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঈশ্বরদী কমিউটার
ঈশ্বরদী কমিউটার ট্রেন
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল)
যাত্রাপথ
শুরুঈশ্বরদী রেলওয়ে স্টেশন
বিরতি১২ টি
যাত্রার গড় সময়৪/৩ ঘন্টা
পরিষেবার হার৬ দিন (বুধবার বন্ধ)
রেল নং৫৭/৫৮
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন, শোভন চেয়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থাআছে
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারআন্তঃনগর ভ্যাকুয়াম রেক
ট্র্যাক গেজব্রডগেজ ১,৬৭৬ মিলিমিটার ( ফুট  ইঞ্চি)
রেক ভাগকরণরহনপুর কমিউটার

ঈশ্বরদী কমিউটার (ট্রেন নং-৫৭/৫৮) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর শ্রেনীর কমিউটার ট্রেন। ট্রেনটি যাত্রাপথে পাবনা জেলা, নাটোর জেলা, রাজশাহী জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে।[][] এই ট্রেনটি আন্তঃনগর ট্রেনের একটি ভ্যাকুয়াম রেক নিয়ে চলে এবং রহনপুর কমিউটার ট্রেনের সাথে রেক শেয়ার করে।

যাত্রাপথ ও সময়সূচি

[সম্পাদনা]

ঈশ্বরদী কমিউটার (৫৭/৫৮) ট্রেনটি পাবনা জেলার ঈশ্বরদী জংশন থেকে যাত্রা শুরু করে বিভাগীয় শহর রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। আপ ৫৭ এবং ডাউন ৫৮ নং ঈশ্বরদী কমিউটার ট্রেনটির সময়সূচি নিচে উল্লেখ করা হলো: 58নং ঈশ্বরদী কমিউটার = রহনপুর থেকে ছাড়ে বিকাল 5 টা 10 টায়, ঈশ্বরদী পৌঁছায় সন্ধ্যা 8টা 40 মিনিটে 57 নং ঈশ্বরদী কমিউটার = ঈশ্বরদী থেকে ছাড়ে সকাল ০৭:০০, রহনপুর পৌঁছায় সকাল ১১:১০

যাত্রাবিরতি

[সম্পাদনা]

ঈশ্বরদী কমিউটার (৫৭/৫৮) যাত্রাপথে যেসকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে নিম্নে তা উল্লেখ করা হলো:

  1. আজিমনগর রেলওয়ে স্টেশন
  2. আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন
  3. লোকমানপুর রেলওয়ে স্টেশন
  4. আড়ানী রেলওয়ে স্টেশন
  5. নন্দনগাছি রেলওয়ে স্টেশন
  6. সরদহ রোড রেলওয়ে স্টেশন
  7. রাজশাহী রেলওয়ে স্টেশন
  8. রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন (শুধুমাত্র ৫৭)
  9. কাঁকনহাট রেলওয়ে স্টেশন
  10. ললিতনগর রেলওয়ে স্টেশন
  11. আমনুরা জংশন রেলওয়ে স্টেশন
  12. নাচোল রেলওয়ে স্টেশন

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ভোগান্তির নাম কমিউটার ট্রেন"risingbd.com। ১৮ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০
  2. "ভোগান্তির এক ট্রেন যাত্রা"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০