কাঞ্চন কমিউটার
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু | পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন |
| বিরতি | ১৮ |
| শেষ | পঞ্চগড় রেলওয়ে স্টেশন |
| ভ্রমণ দূরত্ব | ১৫০ কিলোমিটার |
| পরিষেবার হার | দৈনিক |
| রেল নং | ৪১/৪২ |
| যাত্রাপথের সেবা | |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | নাই |
| অটোরেক ব্যবস্থা | নাই |
| খাদ্য সুবিধা | নাই |
| পর্যবেক্ষণ সুবিধা | নাই |
| বিনোদন সুবিধা | আছে |
| মালপত্রের সুবিধা | আছে |
| কারিগরি | |
| ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) মিটারগেজ |
| পরিচালন গতি | ৮০ |
কাঞ্চন কমিউটার বা কাঞ্চন আন্তঃনগর কমিউটার বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি আন্তঃনগর শ্রেনীর কমিউটার ট্রেন। ২৮ আগস্ট ২০২৩ থেকে ট্রেনটি বন্ধ ছিল। এটি পুনরায় চালু করা হয়েছে।[১][২]
নামের ইতিহাস
[সম্পাদনা]
দিনাজপুর জেলার প্রবাহিত পুনর্ভবা নদীর উপর কাঞ্চন সেতুর নাম অনুসারে এই ট্রেনের নাম রাখা হয় কাঞ্চন কমিউটার।
যাত্রাপথ
[সম্পাদনা]কাঞ্চন কমিউটার পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করে।[৩]কাঞ্চন ইন্টারসিটি কমিউটার প্রতিদিন পার্বতীপুর থেকে পঞ্চগড় যাত্রা করে, কোনো বন্ধের দিন নেই। এটি পার্বতীপুর থেকে সকাল ০৭:৪০ মিনিটে (BST) ছাড়ে এবং দুপুর ১২:০০ টায় (BST) পঞ্চগড়ে পৌঁছে। মোট সময় লাগে ০৪ ঘণ্টা ২০ মিনিট।
কাঞ্চন ইন্টারসিটি কমিউটার প্রতিদিন পঞ্চগড় থেকে পার্বতীপুর যাত্রা করে, কোনো বন্ধের দিন নেই। এটি পঞ্চগড় থেকে বিকেল ০৩:৩০ মিনিটে (BST) ছাড়ে এবং সন্ধ্যা ০৭:১৫ মিনিটে (BST) পার্বতীপুরে পৌঁছে। মোট সময় লাগে ০৩ ঘণ্টা ৪৫ মিনিট।[৪]
স্টেশন তালিকা
[সম্পাদনা]কাঞ্চন কমিউটার যেসকল স্টেশন দিয়ে চলাচল করে তা নিম্নে উল্লেখ করা হলো:
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- মন্মথপুর রেলওয়ে স্টেশন
- চিরিরবন্দর রেলওয়ে স্টেশন
- কাউগাঁ রেলওয়ে স্টেশন
- দিনাজপুর রেলওয়ে স্টেশন
- কাঞ্চন রেলওয়ে স্টেশন
- বাজনাহার রেলওয়ে স্টেশন
- মঙ্গলপুর রেলওয়ে স্টেশন
- মোল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন
- সুলতানপুর স্কুল রেলওয়ে স্টেশন
- পীরগঞ্জ রেলওয়ে স্টেশন
- ভোমরাদহ রেলওয়ে স্টেশন
- শিবগঞ্জ রেলওয়ে স্টেশন
- ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন
- আখানগর রেলওয়ে স্টেশন
- রুহিয়া রেলওয়ে স্টেশন
- কিসমত রেলওয়ে স্টেশন
- নয়নিবুরুজ রেলওয়ে স্টেশন
- পঞ্চগড় রেলওয়ে স্টেশন
সম্পর্কিত নিবন্ধ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কাঞ্চন কমিউটার চালুর একদিন আগে বন্ধ রামসাগর এক্সপ্রেস ট্রেন!"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Reporter, Staff। "কাঞ্চন কমিউটার বন্ধ, পঞ্চগড় যাবে রামসাগর এক্সপ্রেস"। dhakapost.com। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "বিরলে যাত্রা বিরতির দাবিতে কাঞ্চন এক্সপ্রেস ট্রেন অবরোধ"। ABNEWS24। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০।
- ↑ https://www.trainjatri.com/trains/kanchon-intercity-commuter