পাহাড়িকা এক্সপ্রেস
| পাহাড়িকা এক্প্রেস | |
|---|---|
| সংক্ষিপ্ত বিবরণ | |
| পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
| অবস্থা | পরিচালিত হচ্ছে |
| প্রথম পরিষেবা | ১৬ মে ১৯৮৬ |
| বর্তমান পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
| শেষ | সিলেট রেলওয়ে স্টেশন |
| ভ্রমণ দূরত্ব | ৩৭৭ কিলোমিটার (২৩৪ মাইল) |
| রেল নং | ৭১৯/৭২০ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | শোভন চেয়ার, এসি চেয়ার, এসি কেবিন |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | আছে |
| খাদ্য সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | আছে |
| মালপত্রের সুবিধা | আছে |
| কারিগরি | |
| গাড়িসম্ভার | ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক ১৪ টি পিটি ইনকা কোচ নিয়ে পাহাড়িকা এক্সপ্রেস চলাচল করে।
২ টি গার্ড ব্রেক+খাবার গাড়ি+শোভন চেয়ার, ১ টি পাওয়ার কার, ২ টি এসি চেয়ার, ১ টি এসি কেবিন ও ৮ টি শোভন চেয়ার। |
| ট্র্যাক গেজ | মিটারগেজ |
| রক্ষণাবেক্ষণ | সিলেট ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
| রেক ভাগকরণ | উদয়ন এক্সপ্রেস |
পাহাড়িকা এক্সপ্রেস (ট্রেন নাম্বার- ৭১৯/৭২০) বাংলাদেশ রেলওয়ের অধীনে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। চট্টগ্রাম সিলেট পথে ১ম আন্তঃনগর হিসেবে চালু হয় পাহাড়িকা এক্সপ্রেস যা উদ্বোধন হয় ১৬ ই মে ১৯৮৬ খ্রিষ্টাব্দে। পাহাড়িকা এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম সিলেট রুটে উদয়ন এক্সপ্রেস চলাচল করে।[১][২][৩]
সময়সূচী
[সম্পাদনা](বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ এপ্রিল ২০২০ তারিখে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারী ২০২২ হতে কার্যকর।)[৪]
| ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
|---|---|---|---|---|---|
| ৭১৯ | চট্টগ্রাম | ৭:৫০ | সিলেট | ১৬:৩০ | সোমবার |
| ৭২০ | সিলেট | ১০:১৫ | চট্টগ্রাম | ১৯:৩৫ | শনিবার |
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
রোলিং স্টক
[সম্পাদনা]পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভ্রাকুয়াম কোচ নিয়ে চলাচল করত ।
কিন্তু বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আনা ২০১৯ সালের লাল-সবুজ পিটি ইনকা কোচ নিয়ে চলাচল করছে।
চট্টগ্রাম ও সিলেট উভয়প্রান্ত থেকে ২টি রেক পাহাড়িকা এক্সপ্রেস হয়ে দিনের বেলা এবং উদয়ন এক্সপ্রেস হয়ে রাতের বেলায় চলাচল করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে গেছে"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "পাহাড়িকা-উদয়নে নতুন কোচ সংযোগ, উদ্বোধন সকাল ১০টায়"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ প্রতিনিধি। "চার ঘণ্টা পর পাহাড়িকা এক্সপ্রেস চালু"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পাহারিকা এক্সপ্রেস"। আমার ট্রেন।