বিষয়বস্তুতে চলুন

নরসিংদী রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরসিংদী রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থাননরসিংদী সদর উপজেলা, নরসিংদী জেলা, ঢাকা বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯১৪
অবস্থান
মানচিত্র

নরসিংদী রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলায় অবস্থিত জেলা শহরের প্রধান রেলওয়ে স্টেশন[][] এই স্টেশনটি সাবেক জংশন স্টেশন এখান থেকে ১৯৭০ সালে নারায়ণগঞ্জের মদনগঞ্জ পর্যন্ত রেলপথ তৈরি করা হয়। ট্রাফিক সমস্যার কারণ দেখিয়ে ১৯৭৭ সালে এ লাইন বন্ধ করে দেওয়া হয়।[] ১৯৮৪ সালে রেললাইন উঠিয়ে ফেলা হয়। [][] যা ২০০৪ সাল থেকে সড়কপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। ১৯০৩ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয়, এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। টঙ্গী-ভৈরব-আখাউড়ার মধ্যে রেললাইন স্থাপিত হয় ১৯১০ থেকে ১৯১৪ সালের মধ্যে।[][][] এসময় টঙ্গী-আখাউড়া লাইনের স্টেশন হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯৭০ সালে এই স্টেশন থেকে মদনগঞ্জ পর্যন্ত রেললাইন তৈরি হলে নরসিংদী জংশন স্টেশনে পরিণত হয়।

ট্রেন তালিকা

[সম্পাদনা]

নরসিংদী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:[]

পরিষেবা

[সম্পাদনা]

নরসিংদী রেলস্টেশন পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগে ঢাকা থেকে নিকটতম প্রধান রেলস্টেশন। ঢাকা বিমানবন্দর এবং ভৈরবের মাঝে আন্তঃনগর ট্রেন থামার একমাত্র স্টেশন এটি। নরসিংদী স্টেশনে বিরতি প্রদানকারী সকল ট্রেনের তালিকা দেয়া হলো[]:

নির্ভরযোগ্য নিখুঁত তথ্য পেতে বাংলাদেশ রেলওেয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে আসার অনুরোধ রইলো। নিম্ন লিখিত সময় সূচী বাংলাদেশ রেলওেয়ের ৫৪ তম সময়সূচী যা ১০ মার্চ ২০২৫ হতে কার্যকর।



ঢাকা থেকে নরসিংদী চলাচলকারী ট্রেন
ট্রেন নং ট্রেন নাম ঢাকা ছাড়ে নরসিংদী পৌঁছে গন্তব্য সাপ্তাহিক ছুটি
৭৩৭এগারোসিন্দুর প্রভাতি০৭:১৫০৮:২০কিশোরগঞ্জবুধবার
৭০৪ মহানগর প্রভাতি ০৭:৪৫ ০৮:৫১ চট্টগ্রাম নেই
০৪কর্ণফুলী এক্সপ্রেস০৮:৪৫১০:৪২চট্টগ্রামনেই
৩৪তিতাস কমিউটার০৯:৪৫১০:১১ব্রাহ্মণবাড়িয়ানেই
৭৮১কিশোরগঞ্জ এক্সপ্রেস১০:৩০১১:৩৬কিশোরগঞ্জমঙ্গলবার
২১০২নরসিংদী কমিউটার১০:৪৫১২:০৩ভৈরব বাজার জংশনসাময়িক বন্ধ আছে
৮০২চট্টলা এক্সপ্রেস১৪:১৫১৫:২০চট্টগ্রামশুক্রবার
৭১২উপকূল এক্সপ্রেস১৫:১০১৬:১৭নোয়াখালীমঙ্গলবার
২১০৪নরসিংদী কমিউটার১৮:৩০২০:২০ভৈরব বাজার জংশননেই
৭৪৯এগারোসিন্দুর গোধূলি১৮:৪৫১৯:৫৩কিশোরগঞ্জনেই
১২নোয়াখালী এক্সপ্রেস১৯:১০২০:৫২নোয়াখালীঅনিয়মিত
০৯সুরমা মেইল২১:০০২২:৫৫সিলেটঅনিয়মিত
৭২২মহানগর এক্সপ্রেস২১:২০২২:২৭চট্টগ্রামরবিবার
৭৩৯উপবন এক্সপ্রেস২২:০০২৩:০৯সিলেটবুধবার
০২চট্টগ্রাম মেইল২৩:৪৫০১:০০চট্টগ্রামনেই


নরসিংদী থেকে ঢাকা চলাচলকারী ট্রেন
ট্রেন নং ট্রেন নাম নরসিংদী ছাড়ে ঢাকা পৌঁছে উৎস সাপ্তাহিক ছুটি
১১ঢাকা এক্সপ্রেস০২:১৮০৬:১৫নোয়াখালীঅনিয়মিত
০১ঢাকা মেইল০৫:১০০৭:০০চট্টগ্রামনেই
৩৩তিতাস কমিউটার০৬:৪৭০৯:০৫আখাউড়া জংশননেই
২১০১নরসিংদী কমিউটার০৭:৩৫০৯:০৫ভৈরব বাজার জংশননেই
১০সুরমা মেইল০৮:০৪১০:০০সিলেটঅনিয়মিত
৭৩৮এগারোসিন্দুর প্রভাতী০৯:০৪১০:৩৫কিশোরগঞ্জনেই
৭১১উপকূল এক্সপ্রেস১০:০৭১১:২০নোয়াখালীবুধবার
৮০১চট্টলা এক্সপ্রেস১১:৩০১২:৪০চট্টগ্রামশুক্রবার
৭৭৪কালনি এক্সপ্রেস১১:৪৫১২:৫৪চট্টগ্রামশুক্রবার
৩৫তিতাস কমিউটার১৪:১৭১৫:৩০ব্রাহ্মণবাড়িয়ানেই
২১০৩নরসিংদী কমিউটার১৪:৪৫১৬:১০ভৈরব বাজার জংশনসাময়িক বন্ধ
৭৫০এগারোসিন্দুর গোধূলি১৫:৩১১৬:৪৫কিশোরগঞ্জবুধবার
০৩কর্ণফুলী এক্সপ্রেস১৬:৩৪১৮:২০চট্টগ্রামনেই
৭২১মহানগর এক্সপ্রেস১৭:২৯১৮:৪০চট্টগ্রামরবিবার
৭৮২কিশোরগঞ্জ এক্সপ্রেস১৮:৩০২০:০০কিশোরগঞ্জমঙ্গলবার
৭০৩ মহানগর গোধূলি ১৯:৩৬ ২০:৪৫ চট্টগ্রাম নেই





এছাড়াও নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে

রুটে ট্রেন চলাচল করে।

সম্পর্কিত নিবন্ধ

[সম্পাদনা]

নরসিংদী-মদনগঞ্জ রেলপথ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নরসিংদী রেলওয়ে স্টেশনের অরাজক অবস্থা টিকিট বিক্রি করছে দালাল খ্যাত কিরন"The Daily Sangram। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০
  2. "নরসিংদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২"banglanews24.com। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০
  3. 1 2 "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০
  4. নাজাত২৪। "নরসিংদী জেলার তিনটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ৪০ কিঃমিঃ রেলপথে রয়েছে ১০টি রেল স্টেশন। | Najat 24 News"। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "'আমরা নরসিংদী বাসী' সংগঠনের মতবিনিময় সভা"risingbd.com। ১ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০
  6. "অবশিষ্ট ৭২ কিলোমিটার ডাবল লাইনের কাজের প্রক্রিয়া শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০
  7. "৪ ঘণ্টায় চায়ের দেশে"banglanews24.com। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০
  8. রিপোর্টার, স্টাফ (৫ মার্চ ২০১৯)। "নরসিংদী ট্রেনের সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০
  9. "নরসিংদী-ট্রেনের-সময়সূচি"railway.gov.bd। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৩

টেমপ্লেট:নরসিংদী-মদনগঞ্জ রেলপথ