ধূমকেতু এক্সপ্রেস
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
| অবস্থা | চলমান |
| স্থান | বাংলাদেশ |
| প্রথম পরিষেবা | ০২ অক্টোবর ২০০৭ |
| ওয়েবসাইট | http://www.railway.gov.bd/ |
| যাত্রাপথ | |
| বিরতি | ১২ |
| যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা ২৫ মিনিট |
| পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন |
| রেল নং | ৭৬৯/৭৭০ |
| যাত্রাপথের সেবা | |
| খাদ্য সুবিধা | আছে |
| কারিগরি | |
| গাড়িসম্ভার |
|
| রেক ভাগকরণ | পদ্মা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস |
ধূমকেতু এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৯/৭৭০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমের রাজধানী রাজশাহীর মাঝে যাতায়ত করে। ট্রেনটি রাজশাহী বেজের একটি অন্যতম বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ২০১৬ সালের ১৪ নভেম্বর থেকে ট্রেনটি অত্যাধুনিক LHB রেকে চলাচল করতো। ২০২৩ সাল থেকে ট্রেনটি বিলাসবহুল চাইনিজ CRRC কোচে চলাচল করছে।
সময়সূচি
[সম্পাদনা]বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ এপ্রিল ২০২০ তারিখে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের 54 তম সময়সূচী অনুযায়ী, যা 2025 সাল হতে কার্যকর। সময়সূচি সর্বশেষ হালনাগাদ করা হয় ২২ জুন, ২০২৫।[১]
| ট্রেন
নং |
উৎস | ছাড়ে | গন্তব্য | পৌছায় | সাপ্তাহিক
ছুটি |
|---|---|---|---|---|---|
| ৭৬৯ | কমলাপুর | ০৬:০০ | রাজশাহী | ১১:৪০ | বৃহষ্পতিবার |
| ৭৭০ | রাজশাহী | ২৩:২০ | কমলাপুর | ০৪:৪০ | বুধবার |
ইতিহাস
[সম্পাদনা]এই ট্রেনটি ২০০৭ সালে ২ অক্টোবর চালু হয় । চালু হওয়ার প্রথম দিকে ট্রেনটি রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে স্বল্প যাত্রা বিরতি দিয়ে চলাচল করতো। শুরুতে রাজশাহী ছেড়ে প্রথম স্টপেজ ছিলো চাটমোহর। এরপর যথাক্রমে বড়াল ব্রিজ, উল্লাপাড়া, সদানন্দনপুর, সয়দাবাদ (অপারেশন যাত্রাবিরতি), জয়দেবপুর, বিমানবন্দর এবং সর্বশেষ ঢাকা। বর্তমানে বিভিন্ন আন্দোলন ও অবরোধের প্রেক্ষিতে স্টপেজ যুক্ত হয়েছে, আড়ানী, আব্দুলপুর, ঈশ্বরদী বাইপাস, জামতৈল, ইব্রাহিমাবাদ, টাঙ্গাইল।
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি 2025 সাল অব্দি কার্যকর।)
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর জংশন
- টাঙ্গাইল (শুধু ৭৬৯-এর জন্য)
- ইব্রাহিমাবাদ
- শহীদ এম মনসুর আলী
- জামতৈল জংশন (শুধু ৭৬৯-এর জন্য)
- উল্লাপাড়া (শুধু ৭৬৯-এর জন্য)
- বড়ালব্রীজ
- চাটমোহর
- ঈশ্বরদী বাইপাস
- আব্দুলপুর জংশন
- আড়ানী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "DHUMKETU EXPRESS - Route & Schedule"। trainjatri.com (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫।