বিষয়বস্তুতে চলুন

মান্দারী ইউনিয়ন

মান্দারী
ইউনিয়ন
মান্দারী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মান্দারী
মান্দারী
মান্দারী বাংলাদেশ-এ অবস্থিত
মান্দারী
মান্দারী
বাংলাদেশে মান্দারী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৫′১০″ উত্তর ৯০°৫৩′৫০″ পূর্ব / ২২.৯১৯৪৪° উত্তর ৯০.৮৯৭২২° পূর্ব / 22.91944; 90.89722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলালক্ষ্মীপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট২১.৭২ বর্গকিমি (৮.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ সাল)
  মোট৩৪,৭৭৫
  জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫০.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭০৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মান্দারী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত চন্দ্রগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

মান্দারী ইউনিয়নের মোট আয়তন ৫৩৬৭ একর বা ২১.৭২ বর্গ কিলোমিটার। এটি চন্দ্রগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তর ইউনিয়ন।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সাল আদমশুমারি অনুযায়ী মান্দারী ইউনিয়নের লোক সংখ্যা ৩৪,৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ১৬,৬৭১ জন এবং মহিলা ১৮,১০৪ জন।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যাংশে মান্দারী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দত্তপাড়া ইউনিয়নবাঙ্গাখাঁ ইউনিয়ন, পশ্চিমে লাহারকান্দি ইউনিয়ন, দক্ষিণে তেওয়ারীগঞ্জ ইউনিয়নকুশাখালী ইউনিয়ন এবং পূর্বে দিঘলী ইউনিয়নহাজিরপাড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

মান্দারী ইউনিয়ন চন্দ্রগঞ্জ উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সাল আদমশুমারি অনুযায়ী মান্দারী ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৮ শতাংশ। এ ইউনিয়নে ১টি কলেজ,১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি অন্যান্য মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
কলেজ
  • জিল্লুর রহিম কলেজ
  • শ্যামলী আইডিয়াল ইনস্টিটিউট
মাদ্রাসা
  • যাদৈয়া ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা
  • মান্দারী ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসা
  • গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • মান্দারী ফালাহিয়া মাদ্রাসা
  • উইনার রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  • মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • দক্ষিণ মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • মান্দারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়
  • উইনার রেসিডেন্সিয়াল হাই স্কুল

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

লক্ষীপুর জেলা শহর কিংবা চন্দ্রগঞ্জ বাজার থেকে সিএনজি কিংবা রিক্সায় যোগে মান্দারী ইউনিয়নের খুব সহজে যাতায়াত করা যায়।

খাল ও নদী

[সম্পাদনা]

মান্দারী ইউনিয়নের রতনপুর মৌজার উপর দিয়ে রহমতখালী খাল এবং গন্ধব্যপুর মৌজার উপর দিয়ে ওয়াপদার খাল প্রবাহিত হচ্ছে।

হাট-বাজার

[সম্পাদনা]

মান্দারী ইউনিয়নের প্রধান হাট-বাজার সমূহ

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • মান্দারী বড় জামে মাসজিদ

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • ভারপ্রাপ্ত চেয়ারম্যানঃ জনাব মাওলানা কাউসার হামিদ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]