উত্তর হামছাদী ইউনিয়ন
| উত্তর হামছাদী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে উত্তর হামছাদী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৯০°৫০′১৬″ পূর্ব / ২৩.০১৪৪৪° উত্তর ৯০.৮৩৭৭৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | লক্ষ্মীপুর জেলা |
| উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ২২.৫১ বর্গকিমি (৮.৬৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ সাল) | |
| • মোট | ৩২,০৩০ |
| • জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৯.৮% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৭০০ |
উত্তর হামছাদী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]উত্তর হামছাদী ইউনিয়নের মোট আয়তন ৫৫৬৪ একর বা ২২.৫১ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী উত্তর হামছাদী ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩২,০৩০ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লক্ষ্মীপুর সদর উপজেলার সর্ব-উত্তরে উত্তর হামছাদী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে দক্ষিণ হামছাদী ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে পার্বতীনগর ইউনিয়ন, পূর্বে বশিকপুর ইউনিয়ন ও রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন, উত্তরে রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন এবং পশ্চিমে রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]উত্তর হামছাদী ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী উত্তর হামছাদী ইউনিয়নের শিক্ষার হার ৬৯.৭ শতাংশ। এই ইউনিয়ন টিতে ৪ টি দাখিল মাদ্রাসা, ২ টি উচ্চ বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয়, ও ২ হাফেজি মাদ্রাসা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | পর্যায় |
|---|---|---|
| ১ | উত্তর হামছাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ২ | পশ্চিম বিজয় নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ৩ | পূব বিজয় নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ৪ | বিজয়নগর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ৫ | মুক্তারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ৬ | মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ৭ | শৈলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ৮ | সমিতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ৯ | হামছাদী এস.কে. সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ১০ | হামছাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ১১ | উত্তর বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ১২ | মধ্য হামছাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ১৩ | ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ১৪ | শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ১৫ | কাফিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ১৬ | পশ্চিম হাসন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ১৭ | পূর্ব হাসন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | পর্যায় |
|---|---|---|
| ১ | হাসন্দী নুরুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা | ১-১০ |
| ২ | শ্যামগঞ্জ দাখিল মাদ্রাসা | ১-১০ |
| ৩ | হাসন্দী দারুল আমান ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা | ১-১০ |
| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | পর্যায় |
|---|---|---|
| ১ | শ্যামগঞ্জ ইমামিয়া এতিমখাণা | হাফেজী |
| ২ | হাসন্দী মোহাম্মদিয়া এতিমখানা | হাফেজী |
| ৩ | ছবিলপুর মোজাদ্দিয়া হাফিজিয়া এতিমখানা | হাফেজী |
| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | পর্যায় |
|---|---|---|
| ১ | বিজয়নগর মর্ডান কিন্ডার গার্টেন | প্লে-৫ |
| ২ | শ্যামগঞ্জ মিলিনিয়াম কিন্ডার গার্টেন | প্লে-৫ |
| ৩ | উত্তর হামছাদী মডেল কিন্ডার গার্টেন | প্লে-৫ |
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]লক্ষ্মীপুর জেলা সদর ও রামগঞ্জ শহর থেকে সিএনজি ও অটোরিকশায় খুবই সহজেই যাতায়াত করা যায়।
হাট-বাজার
[সম্পাদনা]- ➤শহীদ বাসু বাজার।
- ➤কালি বাজার।
- ➤সমিতির হাট।
- ➤মীরগঞ্জ বাজার।
- ➤কাজীর দিঘীর পাড় বাজার।
- ➤চৌধুরী বাজার।
- ➤কাফিলাতলী বাজার।
- ➤মন্ডলতলী বাজার।
- ➤বাংলা বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ➤ইসহাক জমিদার বাড়ি।
- ➤হামছাদী বেড়ীবাঁধ।
- ➤হাসন্দী মা ও শিশু হাসপাতাল রোড।
- ➤বাসু বাজার শহীদ সমাধি।
- সাউরডাঙ্গা।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- হযরত মাওলানা আজিজুল্লাহ - শিক্ষক, আলেম
- শাহজাহান মাস্টার - বীর মুক্তিযোদ্ধা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]মো: নজরুল ইসলাম, চেয়ারম্যান
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
