বিষয়বস্তুতে চলুন

গোলাম ফারুক পিংকু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোলাম ফারুক পিংকু
লক্ষ্মীপুর-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ নভেম্বর ২০২৩  ২০২৪
পূর্বসূরীএ. কে. এম. শাহজাহান কামাল
ব্যক্তিগত বিবরণ
জন্মলক্ষ্মীপুর
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ ও ব‍্যবসায়ী

গোলাম ফারুক পিংকু একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য[] তিনি ২০২৩ সালের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

২০২৩ উপ-নির্বাচন

[সম্পাদনা]

বার্ধক্য জনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. এম. শাহজাহান কামাল মৃত্যুবরণ করায় আসনটিকে শূন্য ঘোষণা করা হয়। ৫ নভেম্বর এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে গোলাম ফারুক পিংকু বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান।[] নির্বাচনে তিনি ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন পেয়েছিলেন ৩৮৪৬ ভোট।[]

কারচুপির অভিযোগ

[সম্পাদনা]

৭ নভেম্বর গণমাধ্যমে উঠে আসা অনিয়মের অভিযোগ তদন্ত করার জন্য নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে।[] এর পূর্বে লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল মারার একটি ভিডিও বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।[][] নির্বাচনের দিন, কারচুপি, এজেন্ট বের করে দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী ভোট বর্জন করেন।[][]

পরবর্তীতে নির্বাচন কমিশন তিনটি কেন্দ্রের ভোট বাদ দিয়ে ১৪ নভেম্বর দুই আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে।[১০][১১] লক্ষ্মীপুরের দক্ষিণ খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফলাফল বাতিল করা হয়।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. লক্ষ্মীপুর, জেলা প্রতিনিধি (১ জানুয়ারি ১৯৭০)। "লক্ষ্মীপুর-৩ আসনে বিজয়ী পিংকু"dhakapost.com। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩
  2. "উপনির্বাচন: লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার পিংকু জয়ী"banglanews24.com। ৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩
  3. "লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে গোলাম ফারুক পিংকু নির্বাচিত"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩
  4. "লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী পিংকু"Bangla Tribune। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩
  5. প্রতিবেদক, নিজস্ব (৭ নভেম্বর ২০২৩)। "দুই আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩
  6. প্রতিনিধি (৬ নভেম্বর ২০২৩)। "৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল মারলেন ছাত্রলীগের সাবেক নেতা, ভিডিও ভাইরাল"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩
  7. "৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে নৌকার সিল, ভিডিও ভাইরাল"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩
  8. প্রতিনিধি (৫ নভেম্বর ২০২৩)। "লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে দুই প্রার্থীর ভোট বর্জন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩
  9. "লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি ও জাকের পার্টির ভোট বর্জন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩
  10. প্রতিবেদক, জ্যেষ্ঠ। "দুই উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩
  11. প্রতিবেদক, জ্যেষ্ঠ। "দুই উপ নির্বাচন: তিন কেন্দ্রের ভোট বাদ দিয়ে গেজেট প্রকাশের সিদ্ধান্ত"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩
  12. "তিন কেন্দ্রের ভোট বাতিল, গেজেট প্রকাশের সিদ্ধান্ত"www.kalerkantho.com। ১৪ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩