৭ আগস্ট
অবয়ব
(৭ই আগস্ট থেকে পুনর্নির্দেশিত)
| << | আগস্ট | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
| ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
| ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
| ৩০ | ৩১ | |||||
| ২০২৬ | ||||||
৭ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৯তম (অধিবর্ষে ২২০তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪৬১ – রোমান সম্রাট মেজোরিয়ান উত্তর-পশ্চিম ইতালির স্তাফোরা নদীর কাছে গ্রেপ্তার ও পদচ্যুত হওয়ার পর শিরশ্ছেদ হন।
- ৬১০ – বাইজেন্টাইন–সাসানীয় যুদ্ধে সাসানীয় সেনাপতি শাহরবারাজ জেনোবিয়া শহর দখল করেন।
- ৬২৬ – আভার ও স্লাভ বাহিনী কনস্টান্টিনোপল অবরোধ ত্যাগ করে।
- ৭৬৮ – পোপ তৃতীয় স্টিফেন নির্বাচিত হন এবং লোম্বার্ড হুমকির বিরুদ্ধে ফ্রাঙ্কদের সুরক্ষা চান।
- ৯৩৬ – জার্মানির রাজা প্রথম অটোর অভিষেক হয়।
- ১৪৬১ – মিং চীনা সামরিক জেনারেল চাও ছিন তিয়ানশুন সম্রাটের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করেন।
- ১৪৭৯ – গিনেগেটের যুদ্ধ: ফরাসি রাজা একাদশ লুইর সৈন্যরা হাবসবুর্গের আর্চডিউক ম্যাক্সিমিলিয়ানের নেতৃত্বাধীন বারগুন্ডীয় বাহিনীর কাছে পরাজিত হয়।
- ১৬৭৫ – রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।
- ১৬৭৯ – ব্রিগানটাইন লে গ্রিফন উত্তর আমেরিকার গ্রেট লেকসে পাড়ি দেওয়া প্রথম জাহাজে পরিণত হয়।
- ১৭১৪ – গ্যাংগুটের যুদ্ধ: রুশ নৌবাহিনী প্রথম গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে।
- ১৭৪৩ – আবো চুক্তির মাধ্যমে রুশ-সুইডীয় যুদ্ধ (১৭৪১–১৭৪৩) সমাপ্ত হয়।
- ১৭৮২ – জর্জ ওয়াশিংটন যুদ্ধে আহত সৈন্যদের সম্মান জানাতে ব্যাজ অব মিলিটারি মেরিট তৈরির নির্দেশ দেন, যা পরে পার্পল হার্ট নামে পরিচিত হয়।
- ১৭৮৬ – মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ফেডারেল ইন্ডিয়ান রিজার্ভেশন তৈরি করে।
- ১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ প্রতিষ্ঠিত হয়।
- ১৭৯১ – উত্তর-পশ্চিম ইন্ডিয়ান যুদ্ধে মার্কিন বাহিনী বর্তমান লগান্সপোর্টের কাছে মায়ামিদের শহর কেনাপাকোমাকোয়া ধ্বংস করে।
- ১৭৯৪ – মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন পশ্চিম পেনসিলভানিয়ায় হুইস্কি বিদ্রোহ দমনে মিলিশিয়া আইন প্রয়োগ করেন।
- ১৮১৯ – সিমোন বলিভার বোয়াকার যুদ্ধে স্পেনের বিরুদ্ধে জয়লাভ করেন।
- ১৮২১ – মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।
- ১৮৫৮ – মেলবোর্ন গ্রামার ও স্কচ কলেজের মধ্যে প্রথম অস্ট্রেলীয় রুলস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
- ১৮৯০ – ১৮৮৯ সালের ইংসিয়ো হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত আনা মন্সডটার সুইডেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেষ নারী হন।
- ১৯০৯ – অ্যালিস হাইলার র্যামসি ও তার তিন বান্ধবী প্রথম নারী হিসেবে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া পর্যন্ত ৫৯ দিনে আন্তঃমহাদেশীয় গাড়ি ভ্রমণ সম্পন্ন করেন।
- ১৯১১ – ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
- ১৯১৩ – বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
- ১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
- ১৯২০ – প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানীয় সাম্রাজ্যের সাথে মিত্রশক্তির একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯২৬ – ব্রুকল্যান্ডসে প্রথম ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স অনুষ্ঠিত হয়।
- ১৯২৭ – ফোর্ট এরি, অন্টারিও ও বাফালো, নিউ ইয়র্কের মধ্যে পিস ব্রিজ চালু হয়।
- ১৯৩০ – মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শেষ নিশ্চিত লিঞ্চিং ম্যারিয়নে ঘটে, যেখানে টমাস শিপ ও আব্রাম স্মিথকে হত্যা করা হয়।
- ১৯৩৩ – ইরাক রাজ্য সিমেলে গ্রামে ৩,০০০ এর বেশি আসিরীয়কে হত্যা করে, যা সিমেলে গণহত্যা নামে পরিচিত।
- ১৯৩৭ – চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াডালকানালের যুদ্ধ শুরু হয়, মার্কিন মেরিনরা সলোমন দ্বীপপুঞ্জের গুয়াডালকানাল ও তুলাগিতে অবতরণের মাধ্যমে যুদ্ধের প্রথম আক্রমণ শুরু করে।
- ১৯৪৪ – আইবিএম প্রথম প্রোগ্রাম-নিয়ন্ত্রিত ক্যালকুলেটর, অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর (হার্ভার্ড মার্ক ১) উৎসর্গ করে।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
- ১৯৪৬ – সোভিয়েত ইউনিয়ন তুরস্কের কাছে তুর্কি প্রণালীর উপর সার্বভৌমত্ব অস্বীকার করে নোট দেয়, যা তুর্কি প্রণালী সংকটের সূচনা করে।
- ১৯৪৭ – থর হেয়ারডালের বালসা কাঠের ভেলা কন-টিকি প্রশান্ত মহাসাগরে ১০১ দিনে ৭,০০০ কিলোমিটার যাত্রার পর তুয়ামোতু দ্বীপপুঞ্জের রারোইয়া প্রবালপ্রাচীরে আছড়ে পড়ে।
- ১৯৪৭ – বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে বোম্বে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) অধিগ্রহণ করে।
- ১৯৫৯ – এক্সপ্লোরার কর্মসূচির এক্সপ্লোরার ৬ কেপ ক্যানাভেরালের আটলান্টিক মিসাইল রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৬০ – আইভরি কোস্ট ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৬২ – কানাডীয়-মার্কিন ফার্মাকোলজিস্ট ফ্রান্সেস ওল্ডহ্যাম কেলসি থ্যালিডোমাইড অনুমোদনে অস্বীকৃতি জানানোর জন্য মার্কিন রাষ্ট্রপতির বিশিষ্ট ফেডারেল বেসামরিক সেবা পুরস্কার লাভ করেন।
- ১৯৬৪ – ভিয়েতনাম যুদ্ধ: মার্কিন কংগ্রেস টনকিন উপসাগরীয় প্রস্তাব পাস করে, যা মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসনকে উত্তর ভিয়েতনামী আক্রমণ মোকাবিলায় ব্যাপক যুদ্ধ ক্ষমতা দেয়।
- ১৯৬৯ – রিচার্ড নিক্সন মোহক-ওগলালা লাকোটা ও ন্যাশনাল কংগ্রেস অব আমেরিকান ইন্ডিয়ানসের সহ-প্রতিষ্ঠাতা লুইস আর. ব্রুসকে ব্যুরো অব ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেন।
- ১৯৭০ – ক্যালিফোর্নিয়ার বিচারক হ্যারল্ড হ্যালি ব্ল্যাক প্যান্থার জর্জ জ্যাকসনকে মুক্ত করার প্রচেষ্টায় আদালত কক্ষে জিম্মি হন এবং নিহত হন।
- ১৯৭৪ – ফিলিপ পেতি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুই টাওয়ারের মধ্যে ১,৩৬৮ ফুট উচ্চতায় তারের উপর হাঁটার কসরত প্রদর্শন করেন।
- ১৯৭৬ – ভাইকিং কর্মসূচির ভাইকিং ২ মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে।
- ১৯৭৮ – মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার অবহেলায় ফেলা বিষাক্ত বর্জ্যের কারণে লাভ ক্যানালে ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করেন।
- ১৯৮১ – ১২৮ বছর প্রকাশনার পর দ্য ওয়াশিংটন স্টার এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।
- ১৯৮৫ – তাকাও দোই, মামোরু মোহরি ও চিয়াকি মুকাই জাপানের প্রথম মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন।
- ১৯৮৭ – স্নায়ুযুদ্ধ: লিন কক্স প্রথম ব্যক্তি হিসেবে বেরিং প্রণালী সাঁতরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোভিয়েত ইউনিয়নে যান, আলাস্কার লিটল ডায়োমেড দ্বীপ থেকে বিগ ডায়োমেডে পৌঁছান।
- ১৯৮৯ – মার্কিন কংগ্রেসম্যান মিকি লিল্যান্ড ও আরও ১৫ জন ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত হন।
- ১৯৮৯ – সল্ট লেক সিটিতে ন্যাশনাল কোল্ড ফিউশন ইনস্টিটিউট চালু হয়।
- ১৯৯০ – উপসাগরীয় যুদ্ধের অংশ হিসেবে প্রথম মার্কিন সৈন্যরা সৌদি আরবে পৌঁছায়।
- ১৯৯৩ – মেনোমিনি কর্মী অ্যাডা ডিয়ার ব্যুরো অব ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে শপথ নেন।
- ১৯৯৫ – চিলি সরকার দেশের দক্ষিণাঞ্চলে তীব্র ঠান্ডা, বাতাস, বৃষ্টি ও তুষারপাতের ঘটনা হোয়াইট আর্থকোয়েকের কারণে জরুরি অবস্থা ঘোষণা করে।
- ১৯৯৭ – স্পেস শাটল কর্মসূচির স্পেস শাটল ডিসকভারি কেনেডি স্পেস সেন্টার থেকে এসটিএস-৮৫ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯৭ – মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ফাইন এয়ার ফ্লাইট ১০১ বিধ্বস্ত হয়, এতে পাঁচজন নিহত হন।
- ১৯৯৮ – তানজানিয়ার দারুস সালাম ও কেনিয়ার নাইরোবিতে মার্কিন দূতাবাসে বোমা হামলায় প্রায় ২১২ জন নিহত হন।
- ১৯৯৯ – চেচনিয়া ভিত্তিক ইসলামিক ইন্টারন্যাশনাল ব্রিগেড প্রতিবেশী দাগেস্তান আক্রমণ করে।
- ২০০৭ – এটি অ্যান্ড টি পার্কে ব্যারি বন্ডস তার ৭৫৬তম হোম রান করে হ্যাঙ্ক অ্যারনের ৩৩ বছরের রেকর্ড ভাঙেন।
- ২০০৮ – দক্ষিণ ওসেটিয়া অঞ্চল নিয়ে রুশ-জর্জীয় যুদ্ধ শুরু হয়।
- ২০২০ – কেরালার মালাপ্পুরম জেলার কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ১৩৪৪ রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়, এতে ১৯০ জনের মধ্যে ২১ জন নিহত হন।
- ২০২৬ – থাইল্যান্ডের নোনথাবুরিতে দেবসিরিন নোনথাবুরি স্কুলে গুলিবর্ষণ ঘটে।
জন্ম
[সম্পাদনা]- ১২৬৭ - দ্বিতীয় জেমস, তিনি ছিলেন আরাগনের।
- ১৩৯৭ - দ্বিতীয় আলবার্ট, তিনি ছিলেন জার্মানির রাজা।
- ১৭০২ - মুহাম্মদ শাহ, ভারতের মুঘল সম্রাট ছিলেন। (মৃ. ১৭৪৮)
- ১৭৪০ - স্যামুয়েল আর্নল্ড, তিনি ছিলেন ইংরেজ সঙ্গীত স্রষ্টা।
- ১৭৭৯ - কার্ল রিটার, একজন প্রখ্যাত জার্মান ভূগোলবিদ। (মৃ. ১৮৫৯)
- ১৮১০ - কামিল বেন্স, তিনি ছিলেন ইতালিয়ান রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
- ১৮৪৫ - আবাই কুনানবিউলি, তিনি ছিলেন কাজাখ কবি, সুরকার ও দার্শনিক।
- ১৮৬৫ - আলেকজান্ডার গ্লাযুনভ, তিনি ছিলেন রাশিয়ান সুরকার, কন্ডাক্টর ও শিক্ষাবিদ।
- ১৮৬৮ - প্রমথ চৌধুরী, বাঙালি প্রাবন্ধিক, কবি ও লেখক।(মৃ.০২/০৯/১৯৪৬)
- ১৮৭১ - অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক। (মৃ.০৫/১২/১৯৫১)
- ১৮৭৪ - হার্বার্ট হুভার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
- ১৮৭৬ - মাতা হারি, একজন ওলন্দাজ নর্তকী। (মৃ. ১৯১৭)
- ১৮৭৯ - যোহানেস কৎজ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৩১)
- ১৯০২ - আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।
- ১৯০২ - অ্যান হার্ডিং, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী। (মৃ. ১৯৮১)
- ১৯১১ -গিয়েওয়লফগাং পাউল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
- ১৯২৫ - এম এস স্বামীনাথন, প্রখ্যাত ভারতীয় কৃষি বিজ্ঞানী ও সবুজ বিপ্লবের জনক। (মৃ.২০২৩)
- ১৯২৮ - জেমস র্যান্ডি, কানাডীয়-আমেরিকান অবসরপ্রাপ্ত মঞ্চ যাদুকর এবং বৈজ্ঞানিক সংশয়ী।
- ১৯৩৩ - এলিনর অস্ট্রম, একজন মার্কিন অর্থনীতিবিদ। (মৃ. ২০১২)
- ১৯৩৭ - ডন উইলসন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ২০১২)
- ১৯৪৩ - মোহাম্মদ বাদি, মিশরীয় মুসলিম ব্রাদারহুডের অষ্টম প্রধান গাইড(মুরশিদ)।
- ১৯৪৭ - আনোয়ার ইব্রাহীম, তিনি ছিলেন মালয়েশিয়ার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম উপ-প্রধানমন্ত্রী।
- ১৯৪৮ - গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়ার সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
- ১৯৫১ - জুয়ান ম্যানুয়েল সান্তোস, তিনি কলম্বিয়ার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৫৯ তম প্রেসিডেন্ট।
- ১৯৫৯ - কোনরাড এলস্ট, বেলজিয়াম প্রাচ্যবিদ এবং লেখক।
- ১৯৫৯ - আলী শাহ, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
- ১৯৫৯ - রসানা আরকুয়েটে, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
- ১৯৬০ - ডেভিড ডুকভ্নি, একজন মার্কিন অভিনেতা।
- ১৯৬০ - আন্তোনিও বান্দেরাস, তিনি স্প্যানিশ অভিনেতা ও প্রযোজক।
- ১৯৬২ - সুজান কলিন্স, তিনি আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৩ - ফুলন দেবী, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ।
- ১৯৬৬ - জিমি ওয়েলস, মার্কিন ব্যবসায়ী এবং উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা।
- ১৯৭০ - ব্রেন্ডন পল জুলিয়ান, তিনি নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও সাংবাদিক।
- ১৯৭১ - ডমিনিক কর্ক, ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৭৩ - হাভিয়ের আদেলমার জানেত্তি, আর্জেন্টিনা সাবেক ফুটবল।
- ১৯৭৪ - মাইকেল শ্যানন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।
- ১৯৭৪ - হাইফা আল-মনসুর, তিনি সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।
- ১৯৭৫ - শার্লিজ থেরন, দক্ষিণ আফ্রিকান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।
- ১৯৭৫ - ইলহান মান্সিজ, তিনি তুর্কি সাবেক ফুটবলার।
- ১৯৮০ - ওয়েড ব্যারেট, তিনি ইংরেজ মুষ্টিযোদ্ধা, কুস্তিগির ও অভিনেতা।
- ১৯৯০ - লুকাস টিল, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
মৃত্যু
[সম্পাদনা]- ০৮৪৭ - আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।
- ১৭২৩ - গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।
- ১৭৫৯ - ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
- ১৮১৩ - রামরাম বসু বাংলা গদ্যসাহিত্যের আদি লেখকদের একজন।(জ.১৭৫৭)
- ১৮৪৮ - জনস জ্যাকব বার্জেলিয়াস, একজন সুয়েডীয় রসায়নবিদ ছিলেন। (জ. ১৭৭৯)
- ১৯৩৮ - কনস্তান্তিন স্তানিস্লাভ্স্কি, ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক। (জ. ১৮৬৩)
- ১৯৪১ - (২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের প্রথমনোবেল বিজয়ী বাঙালি কবি ও সাহিত্যিক। (জ. ১৮৬১)
- ১৯৫৬ - হরেন্দ্র কুমার মুখার্জি খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।(জ.০৩/১০/১৮৭৭)
- ১৯৬৬ - আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
- ১৯৭১ -
- সতু সেন, ভারতীয় বাঙালি রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক এবং চলচ্চিত্র প্রযোজক। (জ.১৯০২)
- সরোজ দত্ত, বাঙালি কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ।(জ.১৯১৪)
- ১৯৭৩ - জ্যাক গ্রিগরি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (জ. ১৮৯৫)
- ১৯৭৪ - রোসারিও ক্যাস্তেলানোস, মেক্সিকান কবি ও লেখক। (জ. ১৯২৫)
- ১৯৭৫ - বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৮০ - ইয়াহিয়া খান, তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
- ২০০২ - ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
- ২০০৮ - আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।
- ২০১১ - ন্যান্সি ওয়েক, ব্রিটিশ এজেন্ট হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে কাজ করেছেন। (জ. ১৯১২)
- ২০১৫ - ফ্রান্সেস ওল্ডহ্যাম কেলসি, ছিলেন একজন কানাডীয়-মার্কিন ফার্মাকোলজিস্ট ও চিকিৎসক। (জ. ১৯১৪)
- ২০১৮ - করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক ও ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী। (জ. ১৯২৪)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৭ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |