১৯৭৪
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৭৪ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৭৪ MCMLXXIV |
| আব উর্বে কন্দিতা | ২৭২৭ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪২৩ ԹՎ ՌՆԻԳ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭২৪ |
| বাহাই বর্ষপঞ্জি | ১৩০–১৩১ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৮০–১৩৮১ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৯২৪ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫১৮ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩৩৬ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৮২–৭৪৮৩ |
| চীনা বর্ষপঞ্জি | 癸丑年 (পানির বলদ) ৪৬৭০ বা ৪৬১০ — থেকে — 甲寅年 (কাঠের বাঘ) ৪৬৭১ বা ৪৬১১ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৯০–১৬৯১ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৪০ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৬৬–১৯৬৭ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৩৪–৫৭৩৫ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০৩০–২০৩১ |
| - শকা সংবৎ | ১৮৯৫–১৮৯৬ |
| - কলি যুগ | ৫০৭৪–৫০৭৫ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৭৪ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৭৪–৯৭৫ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩৫২–১৩৫৩ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৯৩–১৩৯৪ |
| জুশ বর্ষপঞ্জি | ৬৩ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪৩০৭ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৬৩ 民國৬৩年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৫১৭ |
| ইউনিক্স সময় | ১২৬২৩০৪০০ – ১৫৭৭৬৬৩৯৯ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৭৪ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৭৪ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর যা মঙ্গলবার দিয়ে শুরু হয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৬
- তেল সংকটের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে দিবালোক সংরক্ষণ সময় চালুর জন্য পরীক্ষামূলকভাবে জরুরি আইন কার্যকর করে।
- মুকাচেভোর কাছে অ্যারোফ্লট ফ্লাইট H-75 বিধ্বস্ত হয়ে ২৪ জন নিহত হয়।
- জানুয়ারি ১৩ – আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমান বন্দর চালু হয়।
- জানুয়ারি ১৮ – ইয়োম কিপুর যুদ্ধের মিশরীয় ফ্রন্টে সংঘাত বন্ধ করতে ইসরায়েল ও মিশর সরকারের মধ্যে বাহিনী প্রত্যাহার চুক্তি স্বাক্ষরিত হয়।
- জানুয়ারি ২০ – প্যারাসেল দ্বীপপুঞ্জের যুদ্ধে চীন ও দক্ষিণ ভিয়েতনামের নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের পর চীন সমস্ত দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ লাভ করে।
- জানুয়ারি ২৪ – সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- জানুয়ারি ২৬ – তুর্কি এয়ারলাইন্স ফ্লাইট ৩০১ ইজমির কুমাওভাসি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে ফকার এফ২৮ বিমানের ৭৩ জনের মধ্যে ৬৬ জন নিহত হন।
- জানুয়ারি ৩০ – প্যান অ্যাম ফ্লাইট ৮০৬ আমেরিকান সামোয়ার পাগো পাগো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়, ৯৭ জনের মৃত্যু হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ১ – ব্রাজিলের সাও পাওলোর ২৫ তলা জোয়েলমা ভবনে অগ্নিকাণ্ডে ১৮৯ জন নিহত ও ২৯৩ জন আহত হন।
- ফেব্রুয়ারি ৩ – মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য ও জাসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মোশাররফ হোসেনকে যশোরে নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়।
- ফেব্রুয়ারি ৪
- সিমবায়োনিজ লিবারেশন আর্মি বার্কলি, ক্যালিফোর্নিয়ায় প্যাটি হার্স্টকে অপহরণ করে।
- এম৬২ কোচ বোমা হামলা: অস্থায়ী আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ) ইয়র্কশায়ারে ছুটিতে থাকা ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সদস্যদের বহনকারী বাসে বোমা বিস্ফোরণ ঘটায়, ৯ জন সৈন্য ও ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
- ফেব্রুয়ারি ৫ – জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
- ফেব্রুয়ারি ৭ – মধ্য আমেরিকায় অবস্থিত ছোট দেশ গ্রেনাডা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
- ফেব্রুয়ারি ৮ – স্কাইল্যাব ৪-এর নভোচারীরা মহাকাশে ৮৪ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে আসেন।
- ফেব্রুয়ারি ১০ – স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।
- ফেব্রুয়ারি ১২ – সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আলেকসান্দ্র সোলঝেনিৎসিনকে সোভিয়েত ইউনিয়ন থেকে নির্বাসিত করা হয়।
- ফেব্রুয়ারি ১৪ – বাংলা একাডেমীতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু।
- ফেব্রুয়ারি ১৬ – পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।
- ফেব্রুয়ারি ১৭ – অসন্তুষ্ট মার্কিন সেনা সদস্য রবার্ট কে. প্রেস্টন একটি চুরি করা হেলিকপ্টারে করে হোয়াইট হাউসের উপর মহড়া দেন।
- ফেব্রুয়ারি ১৯ – বাংলাদেশ শিল্পকলা একাডেমী বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা থানার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত হয়।
- ফেব্রুয়ারি ২১ – মিশরের সাথে যুদ্ধবিরতি অনুযায়ী শেষ ইসরায়েলি সৈন্যরা সুয়েজ খালের পশ্চিম তীর ত্যাগ করে।
- ফেব্রুয়ারি ২২
- পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।
- স্যামুয়েল বাইক বাল্টিমোর/ওয়াশিংটন বিমানবন্দরে বিমান ছিনতাই করে হোয়াইট হাউসে আঘাত হেনে রিচার্ড নিক্সনকে হত্যার চেষ্টা করেন।
- ফেব্রুয়ারি ২৩ – সিমবায়োনিজ লিবারেশন আর্মি অপহৃত প্যাটি হার্স্টকে মুক্তির বিনিময়ে আরও ৪ মিলিয়ন ডলার দাবি করে।
- ফেব্রুয়ারি ২৭ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।
- ফেব্রুয়ারি ২৮
- বাংলাদেশে ১ম আদমশুমারীর কাজ সম্পন্ন।
- ব্রিটিশ নির্বাচন ঝুলন্ত সংসদে শেষ হয়, জেরেমি থর্পের নেতৃত্বাধীন লিবারেল পার্টি ১৯২৯ সালের পর সর্বোচ্চ ভোট পায়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১ – ওয়াটারগেট কেলেঙ্কারি: ওয়াটারগেট ভাঙচুরে ভূমিকার জন্য সাতজন অভিযুক্ত হন এবং বিচারে বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
- মার্চ ৩ – তুর্কি ডিসি-১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত।
- মার্চ ৪ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে কাতার।
- মার্চ ৫ – ইয়োম কিপপুর যুদ্ধে ইসরায়েলি বাহিনী সুয়েজ খালের পশ্চিম তীর থেকে সরে যায়।
- মার্চ ৬ – রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
- মার্চ ৯ – মার্স ৭ ফ্লাইবাই বাস অবতরণ মডিউলটি খুব আগেই ছেড়ে দেয়, ফলে মঙ্গল গ্রহকে অতিক্রম করতে ব্যর্থ হয়।
- মার্চ ১০
- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত।
- বেলজিয়ামে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বেলজিয়ান সোশ্যালিস্ট পার্টি ৫৯টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
- মার্চ ১১ – সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।
- মার্চ ১৩ – সিয়েরা প্যাসিফিক এয়ারলাইন্স ফ্লাইট ৮০২ ক্যালিফোর্নিয়ার হোয়াইট পর্বতমালার কাছে বিধ্বস্ত হয়, এতে ৩৬ জন নিহত হন।
- মার্চ ১৫ – স্টার্লিং এয়ারওয়েজ ফ্লাইট ৯০১ তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়, ১৫ জন নিহত হন।
- মার্চ ১৮ – ইস্তাম্বুলে গুরদাল দুয়ারের নগ্ন ভাস্কর্য গুজেল ইস্তাম্বুল মধ্যরাতে ভেঙে ফেলা হয়।
- মার্চ ২১ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।
- মার্চ ২৮ – আজকের দিনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- মার্চ ২৯
- চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার ১০ বুধ গ্রহ ভ্রমণ করে।
- চীনের শানসি প্রদেশে টেরাকোটা আর্মি আবিষ্কৃত হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১ – ইংল্যান্ড ও ওয়েলসে স্থানীয় সরকার আইন ১৯৭২ কার্যকর হয়।
- এপ্রিল ৩ – ১৯৭৪ সুপার আউটব্রেক ঘটে, যা ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম টর্নেডো প্রাদুর্ভাব, ৩১৫ জন নিহত ও প্রায় ৫,৫০০ জন আহত হন।
- এপ্রিল ৫ – মার্কিন লেখক স্টিভেন কিংয়ের প্রথম উপন্যাস ক্যারি প্রথমবার ৩০,০০০ কপি মুদ্রণে প্রকাশিত হয়।
- এপ্রিল ৬
- ব্রাইটনে, এবিবিএ ১৯৭৪ ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় "ওয়াটারলু" গানের মাধ্যমে জয়লাভ করে।
- অন্টারিও মোটর স্পিডওয়েতে প্রথম ক্যালিফোর্নিয়া জ্যাম উৎসব অনুষ্ঠিত হয়।
- এপ্রিল ৮ – হ্যাঙ্ক অ্যারন অ্যাটলান্টা-ফুলটন কাউন্টি স্টেডিয়ামে অ্যাল ডাউনিংয়ের বলে তার ৭১৫তম হোম রান করে বেব রুথকে ছাড়িয়ে মেজর লিগ বেসবলে সর্বকালের সর্বোচ্চ হোম রানের রেকর্ড গড়েন।
- এপ্রিল ৯ – দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি সাক্ষরিত হয়।
- এপ্রিল ২২ – প্যান অ্যাম ফ্লাইট ৮১২ ইন্দোনেশিয়ার বালির নগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়, ১০৭ জন নিহত হন।
- এপ্রিল ২৫ – কার্নেশন বিপ্লব: পর্তুগালে বামপন্থী সামরিক অভ্যুত্থানে কর্তৃত্ববাদী-রক্ষণশীল এস্তাদো নোভো শাসনের পতন ঘটে।
- এপ্রিল ২৭ – পুলকোভো বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনায় ১০৯ জন নিহত হন।
- এপ্রিল ২৯ – ওয়াটারগেট কেলেঙ্কারিতে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন কেলেঙ্কারি সংক্রান্ত হোয়াইট হাউসের টেপ রেকর্ডিংয়ের সম্পাদিত প্রতিলিপি প্রকাশের ঘোষণা দেন।
মে
[সম্পাদনা]- মে ৯ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ারি কমিটি রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ও প্রকাশ্য অভিশংসন শুনানি শুরু করে।
- মে ১৫ – ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সদস্যরা ইসরায়েলের একটি স্কুলে হামলা চালিয়ে জিম্মি করে, মা'আলোট গণহত্যায় ২২ স্কুলছাত্রসহ মোট ৩১ জন নিহত হয়।
- মে ১৬
- বাংলাদেশ-ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর। বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত।
- জোসিপ ব্রোজ টিটো দ্বিতীয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান।
- মে ১৭
- দ্য ট্রাবলসের সময় আলস্টার ভলান্টিয়ার ফোর্স কর্তৃক ডাবলিন ও মোনাহানে গাড়ি বোমা হামলায় ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হন।
- লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সিমবায়োনিজ লিবারেশন আর্মির সদর দপ্তরে অভিযান চালিয়ে ছয়জন সদস্যকে হত্যা করে।
- মে ১৮ – রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরমাণু বিস্ফোরণটিকে স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে অভিহিত করা হয়।
- মে ২১ – যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তি স্বাক্ষর।
- মে ২৮ – উত্তর আয়ারল্যান্ডের ক্ষমতা ভাগাভাগি সংক্রান্ত সানিংডেল চুক্তি অনুগতদের সাধারণ ধর্মঘটের ফলে ভেঙে যায়।
- মে ২৯ – ফিনল্যান্ডের এলজিবিটি অধিকার সংগঠন সেতা হেলসিঙ্কিতে প্রতিষ্ঠিত হয়।
- মে ৩০ – এয়ারবাস এ৩০০ যাত্রীবাহী বিমান প্রথমবারের মতো সেবায় প্রবেশ করে।
জুন
[সম্পাদনা]- জুন ১ – শ্বাসরোধ থেকে উদ্ধারের জন্য হাইমলিক কৌশল ইমারজেন্সি মেডিসিন জার্নালে প্রকাশিত হয়।
- জুন ১৩ – ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।
- জুন ২৬ – প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পণ্য বিক্রয় হয়। পণ্যটি ছিল চ্যুইং গাম।
- জুন ২৭ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্ন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান।
- জুন ২৯
- ভাইস প্রেসিডেন্ট ইসাবেল পেরোন আর্জেন্টিনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
- মিখাইল বারিশনিকভ সোভিয়েত ইউনিয়ন থেকে কানাডায় পালিয়ে যান।
- জুন ৩০
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১০ – কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইজিপ্টএয়ারের তুপোলেভ তু-১৫৪ বিমান স্টল করে বিধ্বস্ত হয়, এতে ৬ জন নিহত হন।
- জুলাই ১৫ – সাইপ্রাসের নিকোসিয়ায় গ্রিক জান্তা সমর্থিত জাতীয়তাবাদীরা অভ্যুত্থান ঘটিয়ে তৃতীয় মাকারিওসকে ক্ষমতাচ্যুত করে এবং নিকোস সাম্পসনকে রাষ্ট্রপতি হিসেবে বসায়।
- জুলাই ২০ – তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত উত্তরাঞ্চল দখল করে নেয়।
- জুলাই ২৩ – গ্রিক সামরিক জান্তা-র পতন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী কনস্টান্টিনোস কারামানলিস-কে নতুন সরকারের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানো হয়, মেটাপলিটেফসি যুগের সূচনা হয়।
- জুলাই ২৪ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে রায় দেয় যে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের তলবকৃত হোয়াইট হাউসের টেপ আটকে রাখার ক্ষমতা নেই।
- জুলাই ২৬ – গ্রিসের প্রধানমন্ত্রী কনস্টান্টিনোস কারামানলিস সাত বছরের সামরিক শাসনের পর প্রথম বেসামরিক সরকার গঠন করেন।
- জুলাই ২৭ – ওয়াটারগেট কেলেঙ্কারি: প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি ২৭-১১ ভোটে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের বিরুদ্ধে অভিশংসনের প্রথম ধারা সুপারিশ করে।
- জুলাই ২৮
- রাশিয়ার অভিজাত বিশেষ বাহিনী স্পেৎসগ্রুপা এ গঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
- জুলাই ৩০ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন সুপ্রিম কোর্টের নির্দেশে তলবকৃত হোয়াইট হাউসের রেকর্ডিং প্রকাশ করেন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ১ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সাইপ্রাসে গ্রিন লাইন তৈরির জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে অনুমোদন দেয়।
- আগস্ট ৪ – ইতালির সান বেনেদেত্তো ভাল দি সামব্রোতে ইতালিকাস এক্সপ্রেস ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন নিহত ও ২২ জন আহত হন।
- আগস্ট ৫ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন "স্মোকিং গান" টেপ প্রকাশ করেন।
- আগস্ট ৭ – ফিলিপ পেতি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুই টাওয়ারের মধ্যে ১,৩৬৮ ফুট উচ্চতায় তারের উপর হাঁটার কসরত প্রদর্শন করেন।
- আগস্ট ৮ – রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
- আগস্ট ৯ – ওয়াটারগেট কেলেংকারির কারণে রিচার্ড নিক্সন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে পদত্যাগ এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ।
- আগস্ট ১৪ – তুরস্ক সাইপ্রাস আক্রমণের দ্বিতীয় পর্যায় শুরু করে, যার ফলে শেষ পর্যন্ত সাইপ্রাসের ৩৭% এলাকা তুর্কি দখলে চলে যায়।
- আগস্ট ১৫ – দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি ইউক ইয়ং-সু রাষ্ট্রপতি পার্ক চুং-হির উপর হত্যাচেষ্টার সময় নিহত হন।
- আগস্ট ১৮ – ভারত রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়।
- আগস্ট ২৪ – ফখরুদ্দিন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
- আগস্ট ৩০
- বেলগ্রেড-ডর্টমুন্ড এক্সপ্রেস ট্রেন জাগরেবের প্রধান স্টেশনে লাইনচ্যুত হয়ে ১৫৩ জন যাত্রী নিহত হন।
- টোকিওর মারুনউচিতে মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৮ জন নিহত ও ৩৭৮ জন আহত হন।
- বুখারেস্টে তৃতীয় বিশ্ব জনসংখ্যা সম্মেলন শেষ হয় এবং জাতিসংঘ-রোমানীয় জনমিতি কেন্দ্র উদ্বোধন করা হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ১ – এসআর-৭১ ব্ল্যাকবার্ড নিউ ইয়র্ক থেকে লন্ডনে ১ ঘণ্টা ৫৪ মিনিট ৫৬.৪ সেকেন্ডে উড়ে রেকর্ড গড়ে।
- সেপ্টেম্বর ৮ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড অফিসে থাকাকালীন যেকোনো অপরাধের জন্য রিচার্ড নিক্সনকে ক্ষমা করেন।
- সেপ্টেম্বর ১০ – পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।
- সেপ্টেম্বর ১১ – ইস্টার্ন এয়ার লাইনস ফ্লাইট ২১২ শার্লট, উত্তর ক্যারোলাইনায় বিধ্বস্ত হয়, এতে ৬৯ জন যাত্রী ও ২ জন ক্রু নিহত হন।
- সেপ্টেম্বর ১২ – সামরিক অভ্যুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।
- সেপ্টেম্বর ১৫ – এয়ার ভিয়েতনাম ফ্লাইট ৭০৬ ছিনতাই হয় এবং অবতরণের চেষ্টার সময় ৭৫ জন আরোহীসহ বিধ্বস্ত হয়।
- সেপ্টেম্বর ১৭ – বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।
- সেপ্টেম্বর ১৮ – হারিকেন ফিফি ঘণ্টায় ১১০ মাইল বেগে হন্ডুরাসে আঘাত হানে, এতে ৫,০০০ মানুষ নিহত হন।
- সেপ্টেম্বর ২১ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।
- সেপ্টেম্বর ২৪ – আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।
- সেপ্টেম্বর ২৫
- জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।
- ডা. ফ্রাঙ্ক জোব বেসবল খেলোয়াড় টমি জনের ওপর প্রথম আলনার কল্যাটারাল লিগামেন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করেন।
- সেপ্টেম্বর ২৮ – বাংলাদেশের জাতীয় শিশু-কিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর' প্রতিষ্ঠিত হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১ – যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু হয়।
- অক্টোবর ৫ – গিল্ডফোর্ডে পাবে অস্থায়ী আইরিশ রিপাবলিকান আর্মি কর্তৃক স্থাপিত বোমা বিস্ফোরণে চারজন ব্রিটিশ সৈন্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হন।
- অক্টোবর ৮ – জালিয়াতি ও অব্যবস্থাপনার কারণে ফ্র্যাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক ধসে পড়ে; সে সময় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম ব্যাংক ব্যর্থতা ছিল।
- অক্টোবর ১১ – গিনি-বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- অক্টোবর ১৭ – বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।
- অক্টোবর ১৯ – নিউয়ে নিউজিল্যান্ডের একটি স্বশাসিত উপনিবেশে পরিণত হয়।
- অক্টোবর ২৯ – জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১৩ – ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি এল ও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।
- নভেম্বর ১৬ – পুয়ের্তো রিকো থেকে আরেসিবো বার্তা সম্প্রচার করা হয়।
- নভেম্বর ২০
- মার্কিন বিচার বিভাগ এটিঅ্যান্ডটি কর্পোরেশনের বিরুদ্ধে চূড়ান্ত অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করে।
- বোয়িং ৭৪৭ এর প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা: নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে লুফথানসা ফ্লাইট ৫৪০ বিধ্বস্ত হয়ে ৫৯ জন নিহত হন।
- নভেম্বর ২১ – বার্মিংহাম পাব বোমা হামলায় ২১ জন নিহত হন।
- নভেম্বর ২৩ – ইথিওপিয়ার অস্থায়ী সামরিক সরকার ষাটজন রাজনীতিবিদ, অভিজাত, সামরিক কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করে।
- নভেম্বর ২৪ – ডোনাল্ড জোহানসন ও টম গ্রে ইথিওপিয়ার আফার নিম্নভূমির আওয়াশ উপত্যকায় ৪০% সম্পূর্ণ অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস কঙ্কাল আবিষ্কার করেন, যার ডাকনাম দেওয়া হয় "লুসি"।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১
- টিডব্লিউএ ফ্লাইট ৫১৪, একটি বোয়িং ৭২৭, ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয় এবং ৯২ জন নিহত হন।
- নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স ফ্লাইট ৬২৩১, আরেকটি বোয়িং ৭২৭, জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয়।
- ডিসেম্বর ৪ – শ্রীলংকায় বিমান দুর্ঘটনায় ১৯১ জন নিহত হয়।
- ডিসেম্বর ৮ – গ্রীসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।
- ডিসেম্বর ১৩
- মাল্টা কমনওয়েলথের মধ্যে একটি প্রজাতন্ত্রে পরিণত হয়।
- ভিয়েতনাম যুদ্ধে উত্তর ভিয়েতনামী বাহিনী তাদের ১৯৭৫ সালের বসন্তকালীন আক্রমণ শুরু করে, যার ফলে দক্ষিণ ভিয়েতনামের চূড়ান্ত পতন ঘটে।
- ডিসেম্বর ১৯ – পঁচিশতম সংশোধনীর বিধান অনুযায়ী নেলসন রকফেলার রাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ডের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- ডিসেম্বর ২০ – পর্তুগাল বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
- ডিসেম্বর ২২ – গ্রান্দে কোমোর, আঞ্জুয়ান ও মোহেলি স্বাধীন কোমোরোস রাষ্ট্র হওয়ার পক্ষে ভোট দেয়। মায়োত ফরাসি প্রশাসনের অধীনে থেকে যায়।
- ডিসেম্বর ২৪ – ঘূর্ণিঝড় ট্রেসি অস্ট্রেলিয়ার ডারউইন শহরকে বিধ্বস্ত করে।
- ডিসেম্বর ২৭ – বাংলাদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়।
- ডিসেম্বর ২৮ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]- ৯ জানুয়ারি - ফারহান আখতার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
- ১০ জানুয়ারি - ঋত্বিক রোশন, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
এপ্রিল-জুন
[সম্পাদনা]





- ১২ এপ্রিল - কবির খান, সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও আফগানিস্তান জাতীয় দলের কোচ।
- ৫ মে - মমতাজ বেগম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য।
- ২৮ মে - মিসবাহ-উল-হক, পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক।
- ১ জুন - মোঃ আব্দুর রউফ, বাংলাদেশি কাবাডি খেলোয়াড়।
- ২৫ জুন - কারিশমা কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]- ১৯ জুলাই - মোশতাক আহমেদ রুহী, বাংলাদেশী রাজনীবিদ ও সংসদ সদস্য
- ২৫ জুলাই - রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু।
- ৫ আগস্ট - কাজল দেবগন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ৭ আগস্ট - মাইকেল শ্যানন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।
- ১০ আগস্ট - হাইফা আল-মনসুর, সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।
- ২৩ আগস্ট - কনস্টানটিন নভোসেলভ, নোবেল বিজয়ী রুশ-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
- ২৭ আগস্ট - মোহাম্মদ ইউসুফ, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯ সেপ্টেম্বর - নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]- ২ অক্টোবর - রচনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯ ডিসেম্বর - রিকি পন্টিং, অস্ট্রেলীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]- ৩১ জানুয়ারি - স্যামুয়েল গোল্ডউইন, পোলীয় মার্কিন চলচ্চিত্র প্রযোজক।
- ৩ ফেব্রুয়ারি - মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য, জাসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি।
- ৪ ফেব্রুয়ারি - সত্যেন্দ্রনাথ বসু বাঙালি পদার্থবিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তার যৌথভাবে রচিত বোস-আইনস্টাইন পরিসংখ্যান পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত।
- ১১ ফেব্রুয়ারি - সৈয়দ মুজতবা আলী একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক।
- ৯ মার্চ - আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র নোবেল পুরস্কার বিজয়ী একজন মার্কিন ফার্মাকোলজিস্ট।
- ১৭ মার্চ - লুই কান বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি ও মার্কিন স্থপতি।
- ১৮ মার্চ - বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি।
এপ্রিল-জুন
[সম্পাদনা]- ১৯ এপ্রিল - আইয়ুব খান একজন পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি।
জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]- ৪ অক্টোবর : অভিক্ত ভারতের চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল হাশিমের মৃত্যু।
- ১৯ অক্টোবর - ফররুখ আহমদ বাঙ্গালী কবি 'মুসলিম রেনেসাঁর কবি’।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |