বিষয়বস্তুতে চলুন

২৬ জুলাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

২৬ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৭তম (অধিবর্ষে ২০৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ৬৫৭ – প্রথম ফিতনা: সিফফিনের যুদ্ধে আলী ইবনে আবী তালিবের নেতৃত্বাধীন বাহিনীর সাথে প্রথম মুয়াবিয়ার বাহিনীর সংঘর্ষ হয়।
  • ৮১১ – প্লিস্কার যুদ্ধ: বাইজেন্টাইন সম্রাট প্রথম নিকেফোরাস নিহত হন এবং তার উত্তরাধিকারী স্তাউরাকিওস গুরুতর আহত হন।
  • ৯২০ – ভালদেহুনকেরার যুদ্ধে নাভারা ও লিওনের খ্রিষ্টান জোট মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয়।
  • ১১৮৪ – এর্ফুর্ট শৌচাগার বিপর্যয়: ষষ্ঠ হেনরি কর্তৃক আয়োজিত হফটাগ সভায় ভবন ধসে বহু অভিজাত নর্দমার গর্তে পড়ে মারা যান।
  • ১৩০৯ – সপ্তম হেনরি পোপ পঞ্চম ক্লেমেন্ট কর্তৃক রোমানদের রাজা হিসেবে স্বীকৃত হন।
  • ১৫০৯ – কৃষ্ণদেবরায় বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
  • ১৫২৯ – স্প্যানিশ বিজেতা ফ্রান্সিসকো পিজারো পেরুর গভর্নর নিযুক্ত হন।
  • ১৫৭৯ – ইংরেজ অভিযাত্রী ফ্রান্সিস ড্রেক প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম উপকূলে একটি উপসাগর আবিষ্কার করেন।
  • ১৫৮১ – প্লাকাট ফান ফেরলাটিংহে: উত্তর নিম্ন দেশসমূহ স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৭০৩ – বাভারিয়ান রামেল চলাকালে টিরোলের গ্রামীণ জনগণ পন্টলাটজার সেতুর যুদ্ধে বাভারিয়ার যুবরাজ-নির্বাচক দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান ইমানুয়েলকে উত্তর টিরোল থেকে বিতাড়িত করে।
  • ১৭৪৫ – ইংল্যান্ডের গিল্ডফোর্ডের কাছে প্রথম নথিভুক্ত নারী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
  • ১৭৫৭ – হাস্টেনবেকের যুদ্ধে ফরাসি মার্শাল দেস্ত্রে ব্রিটিশ-জার্মান বাহিনীকে পরাজিত করেন।
  • ১৭৫৮ – ফরাসি ও ভারতীয় যুদ্ধ: লুইসবার্গ অবরোধ ব্রিটিশদের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়।
  • ১৭৭৫ – দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস কর্তৃক মার্কিন ডাক বিভাগের পূর্বসূরি দপ্তর প্রতিষ্ঠিত হয়; বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম পোস্টমাস্টার জেনারেল হন।
  • ১৭৭৮ – ক্রিমিয়া থেকে খ্রিষ্টানদের দেশান্তর শুরু হয়।
  • ১৭৮৮ – নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুমোদন করে ১১তম অঙ্গরাজ্যে পরিণত হয়।
  • ১৮০৩ – সারে আয়রন রেলওয়ে, বিশ্বের প্রথম গণ রেলপথ, দক্ষিণ লন্ডনে চালু হয়।
  • ১৮১৪ – সুইডিশ-নরওয়েজীয় যুদ্ধ শুরু হয়।
  • ১৮২২ – হোসে দে সান মার্টিন গুয়াকিলে সিমোন বলিভারের সাথে সাক্ষাতের জন্য পৌঁছান।
  • ১৮২২ – দারভেনাকিয়ার যুদ্ধ: মাহমুদ দ্রামালি পাশার নেতৃত্বাধীন উসমানীয় সাম্রাজ্যের বাহিনীর বিরুদ্ধে থিওদোরোস কোলোকোট্রোনিসের নেতৃত্বে গ্রিক বিপ্লবী বাহিনী লড়াই করে।
  • ১৮৪৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
  • ১৮৪৮ – নেলসন ডিউই কর্তৃক উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৫৬ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ 'দ্য হিন্দু উইডো'স রিম্যারেজ অ্যাক্ট,১৯৫৬ অনুসারে বৈধতা পায়।
  • ১৮৬১ – মার্কিন গৃহযুদ্ধ: জর্জ বি. ম্যাকক্লেলান পোটোম্যাকের সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।
  • ১৮৬৩ – মরগানের অভিযান শেষ হয়; ওহাইওর স্যালাইনভিলে কনফেডারেট নেতা জন হান্ট মরগান বন্দী হন।
  • ১৮৭৬ – কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন।
  • ১৮৮২ – রিচার্ড ভাগনারের অপেরা পার্সিফালের বায়রয়েথে প্রিমিয়ার হয়।
  • ১৮৮২ – দক্ষিণ আফ্রিকায় স্টেলাল্যান্ড প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৮৭ – উনুয়া লিব্রো প্রকাশিত হয়, যার মাধ্যমে এসপেরান্তো আন্দোলনের সূচনা হয়।
  • ১৮৯০ – আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে পার্ক বিপ্লব সংঘটিত হয়, প্রেসিডেন্ট মিগেল আঙ্গেল হুয়ারেজ সেলমান পদত্যাগে বাধ্য হন।
  • ১৮৯১ – ফ্রান্স তাহিতি দখল করে।
  • ১৮৯২ – দাদাভাই নওরোজি ব্রিটেনে প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।
  • ১৮৯৭ – পশতুন ফকির সাইদুল্লাহ ১০ হাজারের বেশি সৈন্য নিয়ে মালাকান্দে ব্রিটিশ সেনাছাউনি অবরোধ শুরু করেন।
  • ১৮৯৯ – ডোমিনিকান প্রজাতন্ত্রের ২৭তম রাষ্ট্রপতি উলিসেস হেউরো নিহত হন।
  • ১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
  • ১৯১৮ – এমি ন্যোটারের গবেষণাপত্র, যা ন্যোটারের উপপাদ্য নামে পরিচিত, গ্যোটিঙেনে উপস্থাপিত হয়।
  • ১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধ: নাৎসি জার্মানি ও ইতালি ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ও জাতীয়তাবাদীদের সমর্থনে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়।
  • ১৯৩৬ – রাজা অষ্টম এডওয়ার্ড কানাডিয়ান জাতীয় ভিমি স্মৃতিসৌধ উন্মোচন করেন।
  • ১৯৩৭ – ব্রুনেতের যুদ্ধ জাতীয়তাবাদীদের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়।
  • ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মাল্টায় গ্র্যান্ড হারবারের যুদ্ধে ব্রিটিশ বাহিনী ইতালীয় দেসিমা ফ্লোটিগলিয়া এমএএসের আক্রমণ প্রতিহত করে।
  • ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ফরাসি ইন্দোচীনে জাপানি দখলের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস জাপানি সম্পদ জব্দ করে তেল সরবরাহ বন্ধ করে।
  • ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে প্রবেশ করে।
  • ১৯৪৫ – যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিপুল জয় পায়, উইনস্টন চার্চিল ক্ষমতা হারান।
  • ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মানির পটসডামে পটসডাম ঘোষণা স্বাক্ষরিত হয়।
  • ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: এইচএমএস ভেস্টাল যুদ্ধে ডুবে যাওয়া শেষ ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজে পরিণত হয়।
  • ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএসএস ইন্ডিয়ানাপোলিস টিনিয়ানে লিটল বয় পারমাণবিক বোমার উপাদান নিয়ে পৌঁছায়।
  • ১৯৪৬ – আলোহা এয়ারলাইন্স হনুলুলু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেবা শুরু করে।
  • ১৯৪৭ – স্নায়ুযুদ্ধ: মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান জাতীয় নিরাপত্তা আইন স্বাক্ষর করেন, যার মাধ্যমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, মার্কিন প্রতিরক্ষা দপ্তর, মার্কিন বিমানবাহিনী গঠিত হয়।
  • ১৯৪৮ – মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান নির্বাহী আদেশ ৯৯৮১ স্বাক্ষর করে মার্কিন সামরিক বাহিনীতে বর্ণবৈষম্য বিলোপ করেন।
  • ১৯৫১ – ওয়াল্ট ডিজনির অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড চলচ্চিত্রের লন্ডনে প্রিমিয়ার হয়।
  • ১৯৫২ – মিশরের রাজা প্রথম ফারুক তার পুত্র দ্বিতীয় ফুয়াদের পক্ষে সিংহাসন ত্যাগ করেন।
  • ১৯৫৩ – ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
  • ১৯৫৩ – অ্যারিজোনার গভর্নর জন হাওয়ার্ড পাইল শর্ট ক্রিকে বহুবিবাহ বিরোধী অভিযানের নির্দেশ দেন।
  • ১৯৫৩ – সামিচন নদীর যুদ্ধ: ২য় ব্যাটালিয়ন, রয়্যাল অস্ট্রেলিয়ান রেজিমেন্টের সৈন্যরা কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে চীনা আক্রমণ প্রতিহত করে।
  • ১৯৫৬ – মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
  • ১৯৫৭ – গুয়াতেমালার স্বৈরশাসক কার্লোস কাস্তিয়ো আরমাস নিহত হন।
  • ১৯৫৮ – এক্সপ্লোরার কর্মসূচির আওতায় এক্সপ্লোরার ৪ উৎক্ষেপণ করা হয়।
  • ১৯৬৩ – বিশ্বের প্রথম ভূ-সমলয় উপগ্রহ সিনকম ২ কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয়।
  • ১৯৬৩ – যুগোস্লাভিয়ার স্কোপিয়েতে ভূমিকম্পে ১১০০ জন নিহত হন।
  • ১৯৬৩ – অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা জাপানকে সদস্য হিসেবে গ্রহণের পক্ষে ভোট দেয়।
  • ১৯৬৫ – যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৮ – ভিয়েতনাম যুদ্ধ: দক্ষিণ ভিয়েতনামের বিরোধী নেতা চ্যাং দিনহ জু জোট সরকারের প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।
  • ১৯৭১ – অ্যাপোলো কর্মসূচির অ্যাপোলো ১৫ উৎক্ষেপণ করা হয়।
  • ১৯৭৪ – গ্রিসের প্রধানমন্ত্রী কনস্টান্টিনোস কারামানলিস সাত বছরের সামরিক শাসনের পর প্রথম বেসামরিক সরকার গঠন করেন।
  • ১৯৭৭ – কুইবেকের জাতীয় পরিষদ প্রাদেশিক সরকারের দাপ্তরিক ভাষা হিসেবে ফরাসি ব্যবহার বাধ্যতামূলক করে।
  • ১৯৮৯ – কর্নেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবার্ট ট্যাপান মরিস মরিস ওয়ার্ম ছড়ানোর জন্য অভিযুক্ত হন।
  • ১৯৯০ – মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ প্রতিবন্ধী আমেরিকান আইন স্বাক্ষর করেন।
  • ১৯৯১ – সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
  • ১৯৯৩ – দক্ষিণ কোরিয়ার মোকপো বিমানবন্দরের কাছে এশিয়ানা এয়ারলাইন্স ফ্লাইট ৭৩৩ বিধ্বস্ত হয়ে ৬৮ জন নিহত হন।
  • ১৯৯৯ – লাদাখের উত্তর কার্গিল জেলার পাহাড়ের চূড়ায় পাকিস্তানি বাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে ভারতীয় সেনাবাহিনী বিতাড়িত করে বিজয় লাভ করে।
  • ২০০৫ – মহাকাশ শাটল কর্মসূচির এসটিএস-১১৪ মিশনে ডিসকভারি উৎক্ষেপণ করা হয়।
  • ২০০৫ – ভারতের মুম্বইয়ে ২৪ ঘণ্টায় ৯৯.৫ সেমি বৃষ্টিপাতে বন্যায় ৫ হাজারের বেশি মানুষ নিহত হন।
  • ২০০৮ – ভারতে আহমেদাবাদে বোমা হামলায় ৫৬ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হন।
  • ২০০৯ – নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম বাউচিতে থানায় হামলা চালায়।
  • ২০১১ – মরক্কোর গুয়েলমিম বিমানবন্দরের কাছে রয়্যাল মরক্কান বিমানবাহিনীর সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়ে ৮০ জন নিহত হন।
  • ২০১৬ – জাপানের কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে সাগামিহারা ছুরি হামলায় ১৯ জন নিহত হন।
  • ২০১৬ – হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলের প্রথম নারী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত হন।
  • ২০১৬ – সোলার ইমপালস ২ প্রথম সৌরচালিত বিমান হিসেবে পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন করে।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]