১৮ জুলাই
অবয়ব
| << | জুলাই | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
| ২০২৬ | ||||||
১৮ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৯তম (অধিবর্ষে ২০০তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]১৬০০ খ্রিষ্টাব্দ পূর্ব
[সম্পাদনা]- ৮৭১ - বৃটেন ও ডেনমার্কের মধ্যে ২৫ বছরব্যাপী যুদ্ধের সূচনা হয়।
- ১২৯০ - ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড ইংল্যান্ড থেকে সমস্ত ইহুদি (প্রায় ১৬,০০০) কে বহিষ্কার করে বহিষ্কারের আদেশ জারি করেন।[১]
১৬০১-১৯০০
[সম্পাদনা]- ১৭৮৩ - ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন।
- ১৮৪১ - ১৮ জুলাই রবিবার ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।
- ১৮৪১ - ব্রাজিলের সম্রাট দ্বিতীয় পেদ্রোর রাজ্যাভিষেক।
- ১৮৫৪ - স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
- ১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
- ১৮৭২ - যুক্তরাজ্যের ব্যালট আইন ১৮৭২ গোপন ব্যালটের মাধ্যমে সংসদীয় এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা প্রবর্তন করে।[২]
১৯০১ - বর্তমান
[সম্পাদনা]- ১৯৪৭ - ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে।
- ১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
- ১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৬ - গ্রীস্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
- ১৯৭৬ - মন্ট্রিলে ২১তম অলিম্পিকের উদ্বোধন হয়।
- ১৯৭৭ - ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
জন্ম
[সম্পাদনা]- ১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী। (মৃ. ১৭০৩)
- ১৭৬৮ - জঁ রোবের আরগঁ, সুইজারল্যান্ডীয় গণিতবিদ। (মৃ. ১৮২২)
- ১৮৪৯ - শরচ্চন্দ্র দাশ, তিব্বতি ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত । (মৃ.৫/০১/১৯১৭)
- ১৮৫৩ - হেন্ড্রিক আন্টোন লোরেন্ৎস, ডাচ পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯২৮)
- ১৮৬১ - ব্রিটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (মৃ.০৩/১০/১৯২৩)
- ১৮৯৩ - জীবনতারা হালদার, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী,অনুশীলন সমিতির সদস্য। (মৃ.১৯৮৯)
- ১৮৯৩ - রিচার্ড ডিক্স, মার্কিন নির্বাক ও সবাক চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৪৯)
- ১৯০২ - মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী। (মৃ.১৯/০১/১৯৬৬)
- ১৯০৯ - বিষ্ণু দে, বাঙালি কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক। (মৃ.০৩/১২/১৯৮২)
- ১৯১৬ - জনি হপ, আমেরিকার বেসবল খেলোয়াড়।
- ১৯১৮ - আনোয়ারুল হক, বাংলাদেশী চিত্রশিল্পী। (মৃ. ১৯৮১)
- ১৯১৮ - নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। (মৃ.০৫/১২/২০১৩)
- ১৯২২ - টমাস স্যামুয়েল কুন, মার্কিন দার্শনিক। (মৃ. ১৯৯৬)
- ১৯২৫ - হুবার্ট ডগার্ট, ইংরেজ ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক ও বিদ্যালয়ের শিক্ষক। (মৃ. ২০১৮)
- ১৯২৭ - মেহদী হাসান, পাকিস্তানি গজল গায়ক ও বলিউডের নেপথ্য কণ্ঠশিল্পী। (মৃ. ২০১২)
- ১৯৩৩ - রুশ কবি ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো।
- ১৯৩৭ - রোয়াল্ড হোফমান, পোলিশ-মার্কিন রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৯৪০ - জেমস ব্রোলিন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
- ১৯৪৩ - আরতি মুখার্জী, বাংলা তথা বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী।
- ১৯৪৯ - ডেনিস লিলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮২ - প্রিয়াঙ্কা চোপড়া, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৮৮ - কার্লোস ব্রাদওয়েট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮৯ - ভূমি পেডনেকর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৯৬ - স্মৃতি মন্ধনা, ভারতীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু
[সম্পাদনা]- ৭১৫ - মুহাম্মদ বিন কাসেম, সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি। (জ. ৬৯৫)
- ১৮১৭ - জেন অস্টেন, ইংরেজ ঔপন্যাসিক। (জ. ১৭৭৫)
- ১৮৭২ - বেনিটো জুয়ারেজ, মেক্সিকান আইনজীবী এবং রাজনীতিবিদ, মেক্সিকোর ২৬ তম রাষ্ট্রপতি। (জ. ১৮০৬)
- ১৯১৮ - ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন। (জ.০২/১২/১৮৯৮)
- ১৯৬৮ - কর্নেইল হেইম্যানস, বেলজিয়ান ফিজিওলজিস্ট এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৮৯২)
- ১৯৮৭ - স্নেহকুমার চাকমা, জুম্ম জনগোষ্ঠীর অবিসংবাদিত সংগ্রামী নেতা। (জ.১৯১৪)
- ১৯৮৯ - রেবেকা শেফার, আমেরিকান মডেল এবং অভিনেত্রী। (জ. ১৯৬৭)
- ১৯৯০ - ইউন পসুন, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। (জ. ১৮৯৭)
- ২০০৫ - রহমান, বাংলাদেশী অভিনেতা ও পরিচালক। (জ. ১৯৩৭)
- ২০১৬ - মুবারক বেগম, ভারতীয় গায়িকা। (জ. ১৯৩৫)
- ২০২২ - ভূপিন্দর সিং, ভারতের প্রখ্যাত গজল শিল্পী। (জ. ০৬/০২/১৯৪০)
- ২০২৪ - মীর মুগ্ধ,বাংলাদেশী আন্দোলনকর্মী ।(জ.০৯/১১/২০২৪)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১৮ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chazan, Robert (২৩ নভেম্বর ২০০৬)। The Jews of Medieval Western Christendom: 1000–1500 (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-১-১৩৯-৪৫৯৮৭-৭।
- ↑ Hanham, H. J. (১৯৬৯)। The Nineteenth-Century Constitution 1815-1914: Documents and Commentary (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-০-৫২১-০৯৫৬০-০।