১২ এপ্রিল
অবয়ব
| << | এপ্রিল | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||
| ২০২৬ | ||||||
১২ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০২তম (অধিবর্ষে ১০৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ২৪০ – শাপুর প্রথম তার পিতা আরদাশির প্রথমের সঙ্গে সাসানীয় সাম্রাজ্যের সহ-সম্রাট হন।
- ৪৬৭ – অ্যান্থেমিয়াস পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন।
- ৬২৭ – নর্থামব্রিয়ার রাজা এডউইন পলিনাসের দ্বারা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হন।
- ৮০৬ – কনস্টান্টিনোপলের প্রথম নিকেফোরোস প্যাট্রিয়ার্ক হিসেবে অভিষিক্ত হন।
- ১১৫৯ – আন্তিওকের যুবরাজ রেনাল্ডের আত্মসমর্পণ গ্রহণের পর বাইজেন্টাইন সম্রাট প্রথম ম্যানুয়েল কোমনেনোস বিজয়ীর বেশে আন্তিওক নগরীতে প্রবেশ করেন।
- ১২০৪ – ক্রুসেডের বাহিনী কনস্তানতিনোপল (ইস্তাম্বুল) দখল করে নেয়।
- ১৫৩১ – এসমল কালদিক নামে জার্মান প্রটেস্টটানদের মধ্যে সামরিক ও ধর্মীয় ক্ষেত্রে একটি সমঝোতা চুক্তি হয়।
- ১৫৮৮ – ১২ এপ্রিল ১৫৮৮-এর নির্দেশনা জারি করা হয়, যা ওলন্দাজ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হিসেবে বিবেচিত হয়।
- ১৬০৬ – ইউনিয়ন ফ্ল্যাগ ইংরেজ ও স্কটিশ জাহাজের পতাকা হিসেবে গৃহীত হয়।
- ১৬৩৩ – গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
- ১৭৭৬ – মার্কিন বিপ্লবে: হ্যালিফ্যাক্স প্রস্তাবের মাধ্যমে উত্তর ক্যারোলাইনার প্রাদেশিক কংগ্রেস ব্রিটেন থেকে স্বাধীনতার পক্ষে ভোট দিতে তার কংগ্রেসীয় প্রতিনিধিদের অনুমোদন দেয়।
- ১৭৮২ – মার্কিন বিপ্লবে: অ্যাডমিরাল জর্জ রডনির নেতৃত্বে ব্রিটিশ নৌবহর ক্যারিবীয় সাগরে ডোমিনিকার কাছে সেন্টেসের যুদ্ধে কম্ত দ্য গ্রাসের নেতৃত্বাধীন ফরাসি নৌবহরকে পরাজিত করে।
- ১৭৯৬ – প্রথম কোয়ালিশনের যুদ্ধে: নেপোলিয়ন বোনাপার্ট সেনা কমান্ডার হিসেবে তার প্রথম বিজয় মন্টেনোটের যুদ্ধে অর্জন করেন।
- ১৮০১ – উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।
- ১৮০৭ – মাল্টায় ফ্রোবার্গ বিদ্রোহের অবসান ঘটে, যখন অবশিষ্ট বিদ্রোহীরা ফোর্ট রিকাসোলির গোলাবারুদ ভাণ্ডার উড়িয়ে দেয়।
- ১৮২০ – আলেকজান্ডার ইপসিলান্টিস ফিলিকি এতেরিয়ার নেতা হিসেবে ঘোষিত হন, যা অটোমান শাসনের বিরুদ্ধে গ্রিসের গোপন সংগঠন ছিল।
- ১৮৩১ – ইংল্যান্ডের ম্যানচেস্টারে ব্রটন ঝুলন্ত সেতুর উপর দিয়ে সৈন্যদের মার্চ করার ফলে সেতুটি ধসে পড়ে।
- ১৮৬১ – মার্কিন গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।
- ১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধে: অ্যান্ড্রুজ অভিযান (গ্রেট লোকোমোটিভ চেজ) জর্জিয়ার বিগ শ্যান্টি থেকে শুরু হয়।
- ১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধে: ফোর্ট পিলোর যুদ্ধে কনফেডারেট বাহিনী টেনেসির ফোর্ট পিলোতে আত্মসমর্পণকারী অধিকাংশ আফ্রিকান-আমেরিকান সৈন্যকে হত্যা করে।
- ১৮৬৫ – মার্কিন গৃহযুদ্ধে: আলাবামার মোবাইল ইউনিয়ন আর্মির দখলে আসে।
- ১৮৬৭ – জাপানি সংস্কারবাদী মোৎসিহিতু সম্রাট হিসেবে ক্ষমতাসীন হন।
- ১৮৭৭ – যুক্তরাজ্য ট্রান্সভাল অধিভুক্ত করে।
- ১৯০০ – মার্কিন কংগ্রেসে পাস হওয়ার একদিন পর রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাককিনলি ফোরাকার আইনে স্বাক্ষর করেন, যা পুয়ের্তো রিকোকে সীমিত স্বায়ত্তশাসন দেয়।
- ১৯১০ – অস্ট্রো-হাঙ্গেরীয় নৌবাহিনীর নির্মিত শেষ প্রি-ড্রেডনট যুদ্ধজাহাজগুলোর মধ্যে একটি এসএমএস জ্রিনি উদ্বোধন করা হয়।
- ১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে: কানাডীয় বাহিনী জার্মানদের কাছ থেকে ভিমি রিজ দখল সম্পন্ন করে।
- ১৯১৯ – রাওলাট আইন-এর প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।
- ১৯২৭ – সাংহাই গণহত্যা: চিয়াং কাই-শেক সাংহাইতে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের মৃত্যুদণ্ডের আদেশ দেন, যার মাধ্যমে প্রথম ঐক্যফ্রন্টের অবসান ঘটে।
- ১৯২৭ – টেক্সাসের রকস্প্রিংসে এফ৫ টর্নেডো আঘাত হানে, যাতে শহরের ২৪৭টি ভবনের মধ্যে ২৩৫টি ধ্বংস হয়, ৭২ জন নিহত ও ২০৫ জন আহত হন।
- ১৯২৮ – জার্মান ইয়াংকার্স ডব্লিউ ৩৩ ধরনের বিমান ব্রেমেন পূর্ব থেকে পশ্চিমে প্রথম সফল ট্রান্সআটলান্টিক বিমান যাত্রায় যাত্রা শুরু করে।
- ১৯৩২ – স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৪ – নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটনের চূড়ায় সে সময়ের বিশ্বের সর্বোচ্চ ২৩১ মাইল প্রতি ঘণ্টা বেগের ভূপৃষ্ঠের বাতাসের ঝাপটা রেকর্ড করা হয়।
- ১৯৩৪ – যুক্তরাষ্ট্রে অটো-লাইট ধর্মঘট শুরু হয়, যা ওহাইও ন্যাশনাল গার্ড ও ৬,০০০ ধর্মঘটকারী ও পিকেটকারীদের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষে রূপ নেয়।
- ১৯৩৭ – স্যার ফ্রাঙ্ক হুইটল ইংল্যান্ডের রাগবিতে বিমানে ব্যবহারের জন্য নকশা করা প্রথম জেট ইঞ্জিনের ভূমিতে পরীক্ষা চালান।
- ১৯৪৫ – মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট পদে থাকাকালীন মৃত্যুবরণ করেন; উপরাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান তার স্থলাভিষিক্ত হন।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে: জেনারেল উইলিয়াম এইচ. সিম্পসনের নেতৃত্বে মার্কিন নবম সেনাবাহিনী ম্যাগডেবুর্গের কাছে এলবে নদী অতিক্রম করে এবং ট্যাঙ্গারমুন্ডে পৌঁছায়, যা বার্লিন থেকে মাত্র ৫০ মাইল দূরে ছিল।
- ১৯৫৫ – পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জোনাস সল্ক এবং নিরাপদ ও কার্যকরী বলে ঘোষণা করেন।
- ১৯৬১ – বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন।
- ১৯৮০ – লাইবেরিয়ার আমেরিকো-লাইবেরিয়ান সরকার সহিংস অভ্যুত্থানে উৎখাত হয়।
- ১৯৮০ – ট্রান্সব্রাজিল ফ্লাইট ৩০৩, একটি বোয়িং ৭২৭, ব্রাজিলের ফ্লোরিয়ানোপোলিসের হারসিলিও লুজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৫৮ জনের মধ্যে ৫৫ জন নিহত হন।
- ১৯৮০ – কানাডীয় দৌড়বিদ ও ক্রীড়াবিদ টেরি ফক্স নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জন্স থেকে তার ম্যারাথন অব হোপ দৌড় শুরু করেন।
- ১৯৮১ – প্রথম স্পেস শাটল কলম্বিয়ার প্রথম উৎক্ষেপণ হয়: এসটিএস-১ মিশন।
- ১৯৮৩ – হ্যারল্ড ওয়াশিংটন শিকাগোর প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে নির্বাচিত হন।
- ১৯৮৫ – স্পেস শাটল ডিসকভারি দুটি যোগাযোগ উপগ্রহ মোতায়েনের জন্য এসটিএস-৫১ডি মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯০ – জিম গ্যারির "টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ডাইনোসর" প্রদর্শনী স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে উদ্বোধন করা হয়।
- ১৯৯০ – ভ্যারয় বিমানবন্দর থেকে উড্ডয়নের পর উইডেরো ফ্লাইট ৮৩৯ বিধ্বস্ত হয়, এতে পাঁচজন নিহত হন।
- ১৯৯২ – ইউরো ডিজনি রিসোর্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, এর থিম পার্ক ইউরো ডিজনিল্যান্ড সহ; পরে রিসোর্ট ও পার্কের নাম পরিবর্তন করে ডিজনিল্যান্ড রিসোর্ট প্যারিস রাখা হয়।
- ১৯৯৯ – মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন একটি দেওয়ানি মামলায় "ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবৃতি" দেওয়ার জন্য আদালত অবমাননার জন্য অভিযুক্ত হন।
- ১৯৯৯ – যুগোস্লাভিয়ায় ন্যাটো বোমা হামলার সময় একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল একটি যাত্রীবাহী ট্রেনে গুলি চালায়, এতে ২০ থেকে ৬০ জন নিহত হন।
- ২০০২ – জেরুসালেমের মাহানে ইয়েহুদা বাজারের প্রবেশপথে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়, এতে সাতজন নিহত ও ১০৪ জন আহত হন।
- ২০০৭ – এক আত্মঘাতী বোমা হামলাকারী গ্রিন জোন ভেদ করে পার্লামেন্ট ভবনের ক্যাফেটেরিয়ায় বিস্ফোরণ ঘটায়, এতে ইরাকি সংসদ সদস্য মোহাম্মদ আওয়াদ নিহত ও বিশ জনের বেশি আহত হন।
- ২০০৯ – জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ীয় ডলার সরকারি মুদ্রা হিসেবে পরিত্যাগ করে।
- ২০১০ – মেরানো রেল দুর্ঘটনা: দক্ষিণ টাইরলে রেল দুর্ঘটনায় নয়জন নিহত ও ২৮ জন আহত হন।
- ২০১৩ – মালির কিডালের একটি বাজারে দুই আত্মঘাতী বোমা হামলাকারী তিনজন চাদীয় সৈন্যকে হত্যা করে এবং বহু বেসামরিক নাগরিককে আহত করে।
- ২০১৪ – ভালপারাইসোর ভয়াবহ অগ্নিকাণ্ড চিলির ভালপারাইসো শহরে ধ্বংসযজ্ঞ চালায়, এতে ১৬ জন নিহত, প্রায় ১০,০০০ মানুষ বাস্তুচ্যুত ও ২,৫০০-এর বেশি বাড়ি ধ্বংস হয়।
- ২০২৩ – গঙ্গানদীর নীচের সুড়ঙ্গপথে কলকাতা মেট্রোর (ইস্ট-ওয়েস্ট মেট্রো - গ্রীন লাইন) প্রথম ট্রায়াল রান শুরু হয়।
- ২০২৬ – পেতের মাজারের নেতৃত্বাধীন তিসা পার্টি ২০২৬ হাঙ্গেরীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে, ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা ভিক্টর অরবানের ফিডেস দলকে পরাজিত করে।
জন্ম
[সম্পাদনা]- ০৮১২ - মোহাম্মদ আত-তাকি, শিয়া মুসলিম ইমাম।
- ১৭৪৮ - আন্টইনে লরেন্ট ডি জুসিয়েউ, ফরাসি উদ্ভিদবিজ্ঞানী ও লেখক।
- ১৮২২ - হেনরি পিয়ারসন, ইংরেজ সঙ্গীত স্রষ্টা।
- ১৮২৩ - আলেকজান্ডার অস্ট্রভস্কাই, রাশিয়ান নাট্যকার ও অনুবাদক।
- ১৮৫২ - ফেরডিনান্ড ভন লিন্ডেমান, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
- ১৮৬৩ - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, ব্রিটিশ ভারতের বাঙালি নাট্যকার।(মৃ.১৯২৭)
- ১৮৭৫ - অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।
- ১৮৮৪ - অট্টো মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক ও প্রাণরসায়নবিদ।
- ১৮৮৫ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং লেখক।(মৃ.১৯৩০)
- ১৯০৩ - ইয়ান টিনবের্গেন, নোবেল পুরস্কার বিজয়ী ওলন্দাজ অর্থনীতিবিদ।
- ১৯০৮ - ভার্জিনিয়া চেরিল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৯৬)
- ১৯১৭ -
- হেলেন ফরেস্ট, মার্কিন গায়ক।
- বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।
- ১৯২৮ - বিখ্যাত শিল্পী ও চিত্রশিল্পী আকবর পদমসি(মৃ.২০২০)
- ১৯৩৩ - মন্টসেরাট কাবালে, স্প্যানিশ সরু ও অভিনেত্রী।
- ১৯৪০ -
- বশির আহমদ, বাংলাদেশী গায়ক।
- হার্বি হ্যানকক, আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
- ১৯৪১ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
- ১৯৪২ - জ্যাকব গেদলেইলেকিসা জুমা, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
- ১৯৪৬ - দেবারতি মিত্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি। (মৃ.২০২৪)
- ১৯৪৭ - ডেভিড লেটারম্যান, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টক শো হোস্ট।
- ১৯৪৮ - ইয়শকা ফিশার, জার্মান শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
- ১৯৫৪ - প্রখ্যাত ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক সফদার হাশমি(মৃ.০২/০১/১৯৮৯)
- ১৯৫৬ - অ্যান্ডি গার্সিয়া, কিউবান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
- ১৯৭১ - শানেন ডোহার্টি, আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
- ১৯৭৮ - বিনায়ক লোহানী,পদ্ম সম্মানে সম্মানিত ভারতীয় সমাজকর্মী, সামাজিক উদ্যোক্তা ও মানবিক সংস্থা "পরিবার"-এর প্রতিষ্ঠাতা।
- ১৯৭৯ - মাটেজা কেযমান, সার্বীয় ফুটবলার।
- ১৯৭৯ - জেনিফার মরিসন, আমেরিকান অভিনেত্রী।
- ১৯৭৯ - ক্লেয়ার ডেইন্স, মার্কিন অভিনেত্রী।
- ১৯৮৭ - ব্রুকলিন ডেকার, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
- ১৯৮৮ - রিকার্দো গাব্রিয়েল আলবারেস, আর্জেন্টিনার ফুটবলার।
মৃত্যু
[সম্পাদনা]- ০২৩৮ - দ্বিতীয় গরডিয়ান, রোমান সম্রাট।
- ১৭৮২ - মেটাস্টাসিও, ইতালিয়ান কবি।
- ১৮১৭ - চার্লস মেসিয়ের, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ।
- ১৯৪৫ - ফ্রাংক্লিন ডেলানো রুজ্ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।
- ১৯৬২ -এম বিশ্বেশ্বরাইয়া,ভারতের সিভিল ইঞ্জিনিয়ার, প্রশাসক ও রাষ্ট্রনেতা।(জ.১৫/০৯/১৮৬০)
- ১৯৭৫ - ফতেহ লোহানী, বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক ও সাংবাদিক।
- ১৯৮১ - জো লুইস, আমেরিকান মুষ্টিযোদ্ধা।
- ১৯৯৭ - জর্জ ওয়াল্ড, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন স্নায়ুবিজ্ঞানী।
- ২০১১ - শচীন ভৌমিক,হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার । (জ.১৭/০৭/১৯৩০)
- ২০১২ - মোহিত চট্টোপাধ্যায় ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার ।(জ.০১/০৬/১৯৩৪)
- ২০১২ - লিন্ডা কুক, মার্কিন অভিনেত্রী।
- ২০১৫ - ইব্রাহিম সুলাইমান মুহাম্মদ আরবায়শ, সৌদি আরব সন্ত্রাসী।
- ২০২৬ - ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। (জ. ০৮/০৯/১৯৩৩)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- মহাকাশে মানুষের প্রথম গমন উপলক্ষে আন্তর্জাতিকভাবে প্রতি বছর ইউরির রাত্র পালন করা হয়।
- বৈসাবি উৎসবের ১ম দিন (বাংলাদেশ)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১২ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দ্য নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |