৩ মার্চ
অবয়ব
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
৩ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬২তম (অধিবর্ষে ৬৩তম) দিন। বছর শেষ হতে আরো ৩০৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪৭৩ – গুন্দোবাদ তার মামা রিকিমারের ভাগ্নে হিসেবে গ্লিসেরিয়াসকে পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে মনোনীত করেন।
- ৭২৪ – সম্রাজ্ঞী গেনশো তার ভাগ্নে শোমুর পক্ষে সিংহাসন ত্যাগ করেন, যিনি জাপানের সম্রাট হন।
- ৮৮০ – সম্রাট প্রথম বাসিল চতুর্থ কনস্টান্টিনোপল পরিষদের আদেশ অনুমোদন করেন, যা প্যাট্রিয়ার্ক প্রথম ফোটিয়াসের পুনর্বহাল নিশ্চিত করে।
- ১৫৭৫ – তুকারয়ের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী বাংলার বাহিনীকে পরাজিত করে।
- ১৫৮৫ – আন্দ্রেয়া পাল্লাদিওর নকশা করা তেয়াত্রো অলিম্পিকো ভিচেনৎসায় উদ্বোধন করা হয়।
- ১৭০৭ – মুঘল সম্ৰাট আওরঙ্গজেবের মৃত্যু হয়। যুবরাজ মুয়াজ্জম আওরঙ্গজেবের উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ করেন ও বাহাদুর শাহ (প্রথম) নাম ধারণ করেন।
- ১৭৭৬ – মার্কিন স্বাধীনতা যুদ্ধে মার্কিন মেরিন কোরের প্রথম উভচর অবতরণ নাসাউয়ের যুদ্ধ শুরু করে।
- ১৭৭৯ – মার্কিন স্বাধীনতা যুদ্ধে মহাদেশীয় সেনাবাহিনী জর্জিয়ার সাভানার কাছে ব্রায়ার ক্রিকের যুদ্ধে পরাজিত হয়।
- ১৭৯৫ – গ্রেনাডায় ফেদনের বিদ্রোহ শুরু হয়, বিদ্রোহীরা গ্রেনভিল এবং পরে গুয়াভ দখল করে।
- ১৭৯৯ – কর্ফুর রুশ-উসমানীয় অবরোধ ফরাসি সৈন্যদের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয়।
- ১৮৪৫ – ফ্লোরিডা ২৭তম অঙ্গরাজ্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়।
- ১৮৪৯ – মিনেসোটা অঞ্চল গঠিত হয়।
- ১৮৫৭ – দ্বিতীয় আফিম যুদ্ধে ফ্রান্স ও যুক্তরাজ্য চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৮৫৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ দাস নিলাম দ্য গ্রেট স্লেভ অকশন এর দুই দিনব্যাপী নিলাম শেষ হয়।
- ১৮৬১ – রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্তি করা হয়।
- ১৮৭৩ – মার্কিন কংগ্রেস কমস্টক আইন পাস করে, যার মাধ্যমে ডাকযোগে "অশ্লীল সাহিত্য ও অনৈতিক ব্যবহারের সামগ্রী" পাঠানো অবৈধ ঘোষণা করা হয়।
- ১৮৭৮ – যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর।
- ১৮৯১ – যুক্তরাষ্ট্র ও বিশ্বের প্রথম জাতীয় বন হিসেবে শোশোন জাতীয় বন প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৬ – অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশিত হয়।
- ১৯১৩ – হাজার হাজার নারী ওয়াশিংটন, ডি.সি.তে নারী ভোটাধিকার মিছিলে অংশ নেন।
- ১৯১৮ – রাশিয়া ব্রেস্ত-লিটোভস্ক চুক্তি স্বাক্ষর করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে এবং বাল্টিক রাষ্ট্র, বেলারুশ ও ইউক্রেনের উপর জার্মান নিয়ন্ত্রণ মেনে নেয়।
- ১৯২৩ – মার্কিন সাময়িকী টাইম এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- ১৯২৪ – তুরস্কের জাতীয় পরিষদ কর্তৃক খিলাফত বিলুপ্ত ঘোষণা।
- ১৯২৪ – ফিউমে মুক্ত রাষ্ট্র ইতালি রাজ্য কর্তৃক সংযুক্ত হয়।
- ১৯৩৮ – সৌদি আরবে তেল আবিষ্কৃত হয়।
- ১৯৩৯ – বোম্বেতে মোহনদাস গান্ধী ব্রিটিশ ভারতে স্বৈরাচারী শাসনের প্রতিবাদে অনশন শুরু করেন।
- ১৯৪০ – সুইডেনের লুলেওতে কমিউনিস্ট সংবাদপত্র ফ্লামান এর কার্যালয়ে অগ্নিসংযোগে পাঁচজন নিহত হন।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের দশটি যুদ্ধবিমান পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুমে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করে।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডনে বেথনাল গ্রিন টিউব স্টেশনের বিমান হামলা আশ্রয়কেন্দ্রে প্রবেশের চেষ্টায় পদদলিত হয়ে ১৭৩ জন নিহত হন।
- ১৯৪৪ – সোভিয়েত ইউনিয়নে সর্বোচ্চ নৌ-সম্মাননা হিসেবে নাখিমভ পদক ও উশাকভ পদক প্রবর্তিত হয়।
- ১৯৪৪ – ইতালির বাসিলিকাতার বালভানো থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন সুড়ঙ্গে আটকে গিয়ে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৫১৭ জন মারা যান।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুর্বল দৃশ্যমানতার কারণে রয়্যাল এয়ার ফোর্স ভুলবশত নেদারল্যান্ডসের দ্য হেগের বেজাউডেনহাউট এলাকায় বোমা হামলা চালায়, এতে ৫১১ জন নিহত হন।
- ১৯৪৯ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।
- ১৯৫৩ – করাচিতে কানাডিয়ান প্যাসিফিক এয়ার লাইন্সের একটি ডি হ্যাভিল্যান্ড কমেট বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হন।
- ১৯৫৮ – নুরি আল-সাঈদ অষ্টমবারের মতো ইরাকের প্রধানমন্ত্রী হন।
- ১৯৬৫ – শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দীর মৃত্যু।
- ১৯৬৯ – অ্যাপোলো কর্মসূচির অধীনে নাসা চন্দ্র মডিউল পরীক্ষার জন্য অ্যাপোলো ৯ উৎক্ষেপণ করে।
- ১৯৬৯ – ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া ও নতুন দিল্লীর মধ্যে) চালু হয়।
- ১৯৭১ – "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" - কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়।
- ১৯৭১ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
- ১৯৭২ – মোহক এয়ারলাইন্স ফ্লাইট ৪০৫ নিয়ন্ত্রণ ত্রুটি ও জরুরি পদ্ধতিতে অপর্যাপ্ত প্রশিক্ষণের কারণে বিধ্বস্ত হয়।
- ১৯৭২ – বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড।
- ১৯৭৪ – তুর্কি ডিসি-১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত।
- ১৯৭৬ – বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।
- ১৯৭৮ – জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।
- ১৯৮০ – ইউএস নটিলাস (এসএসএন-৫৭১) নৌবহর থেকে অবসরে পাঠানো হয় এবং নেভাল ভেসেল রেজিস্টার থেকে বাদ দেওয়া হয়।
- ১৯৮৫ – চিলির ভালপারাইসো অঞ্চলে ৮.৩ মাত্রার ভূমিকম্পে ১৭৭ জন নিহত এবং প্রায় দশ লাখ মানুষ গৃহহীন হয়।
- ১৯৮৬ – অস্ট্রেলিয়া আইন ১৯৮৬ কার্যকর হয়, যার ফলে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য থেকে সম্পূর্ণ স্বাধীন হয়।
- ১৯৯১ – এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
- ১৯৯১ – অপেশাদার ভিডিওতে লস অ্যাঞ্জেলেস পুলিশের হাতে রডনি কিংকে মারধরের দৃশ্য ধরা পড়ে।
- ১৯৯১ – ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৫৮৫ কলোরাডো স্প্রিংস বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে সকল আরোহী নিহত হন।
- ২০০৫ – জেমস রোজকো তার সম্পত্তিতে মাদক অভিযানের সময় চারজন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সদস্যকে হত্যা করে আত্মহত্যা করেন।
- ২০০৫ – স্টিভ ফসেট বিনা বিরতিতে ও বিনা জ্বালানিতে একা বিমানে বিশ্ব প্রদক্ষিণকারী প্রথম ব্যক্তি হন।
- ২০০৫ – মার্গারেট উইলসন নিউজিল্যান্ড প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন, যার মাধ্যমে নিউজিল্যান্ড প্রথম দেশ হিসেবে রাষ্ট্রপ্রধান দ্বিতীয় এলিজাবেথ সহ সর্বোচ্চ রাজনৈতিক পদগুলোতে নারীদের অধিষ্ঠিত করে।
- ২০০৫ – রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট আশুলিয়া নৌপথ উদ্বোধন। (বাংলাদেশ)
- ২০১৩ – পাকিস্তানের করাচিতে বোমা বিস্ফোরণে প্রধানত শিয়া অধ্যুষিত এলাকায় কমপক্ষে ৪৮ জন নিহত ও ২০০ জন আহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৭৩৭ - কানাই ফকির, বাঙালি কবি ও সাধক। (মৃ. ১৮৩৯)
- ১৮৩৯ - ভারতের মহান উদ্যোগপতি ও টাটা গ্রুপের সংস্থাপক জামশেদজী টাটা।(মৃ.১৯০৪)
- ১৮৪৫ - গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।
- ১৮৪৭ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।(মৃ.১৯২২)
- ১৮৯৩ - প্যারীমোহন সেনগুপ্ত বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক ।(জ.১৯৪৭)
- ১৮৯৯ - বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা তুলসী চক্রবর্তী। (মৃ.১৯৬১)
- ১৯০৮ - শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী (মৃ.১৯৮৪)
- ১৯৩১ - উস্তাদ গোলাম মুস্তফা খান, ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী। (জ.২০১৭)
- ১৯৫০ - শেখ সাদী খান, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
মৃত্যু
[সম্পাদনা]- ১৫৮১ - চতুর্থ শিখ গুরু রামদাসের মৃত্যু।
- ১৭০৩ - রবার্ট হুক, প্রকৃতি দার্শনিক ,স্থপতি ও বহুশাস্ত্রবিদ।
- ১৭০৭ - আওরঙ্গজেব, মুঘল সম্ৰাট।
- ১৯৮৩ - এর্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
- ১৯৯২ - সুকুমার সেন, শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক।(জ.১৬/০১/১৯০০)
- ২০০০ - ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বিমল দাশগুপ্ত।(জ.১৯১০)
- ২০১৬ - মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।
- ২০২০ - শুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত।
- ২০২৩ - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পাণ্ডব গোয়েন্দা সিরিজের গোয়েন্দাসাহিত্য খ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক।
- ২০২৪ - রণেন আয়ন দত্ত, ভারতীয় বাঙালি শিল্পী। (জ.১৯২৭)[১]
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- বিশ্ব জন্ম-ত্রুটি দিবস (২০১৫ সাল থেকে পালিত) ৷
- বিশ্ব বন্যপ্রাণী দিবস ৷
- বিশ্ব শ্রবণ দিবস
- স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস (বাংলাদশ) ৷
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৩ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ "রণেন আয়ন দত্তের প্রয়াণ"। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।